শাহবাগের কাছে ছাত্র মিছিলে জলকামান, কাঁদানে গ্যাস
দ্য ওয়াল ব্যুরো : নিরাপদ সড়কের দাবিতে মিছিল করে সোমবার শাহবাগের কাছে আক্রমণের মুখে পড়ল ছাত্ররা। সকাল থেকে শাহবাগে পুলিশ পজিশন নিয়েছিল। বিকাল তিনটে নাগাদ ৩০০-৪০০ ছাত্র মিছিল করে শাহবাগের দিকে এগতে চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়,
শেষ আপডেট: 6 August 2018 12:12
দ্য ওয়াল ব্যুরো : নিরাপদ সড়কের দাবিতে মিছিল করে সোমবার শাহবাগের কাছে আক্রমণের মুখে পড়ল ছাত্ররা। সকাল থেকে শাহবাগে পুলিশ পজিশন নিয়েছিল। বিকাল তিনটে নাগাদ ৩০০-৪০০ ছাত্র মিছিল করে শাহবাগের দিকে এগতে চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, জলকামান ব্যবহার করে। চারজনকে আটক করা হয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, আমরা স্কুল-কলেজের কোনও ছাত্রকে গ্রেফতার করিনি। শনি ও রবিবার ঢাকার ধানমন্ডি এলাকায় পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে হেপাজতে রাখে। পরে তাদের অভিভাবকদের ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।