Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বজনরা ছেড়ে গিয়েছিল, দেড়মাস পর জন্মদিনে নতুন ঠিকানা খুঁজে দিল পুলিশ

নার্সিংহোমের বেডে শুয়ে দেড় মাসের বেশি সময় কেটে গেছে। চিকিৎসার পরে ডাক্তারবাবুরা ছুটি দিলেও বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাননি কেউ। অবশেষে মঙ্গলবার নিরাপদ আশ্রয় পেলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা শুভাশিস বক্সী। 

স্বজনরা ছেড়ে গিয়েছিল, দেড়মাস পর জন্মদিনে নতুন ঠিকানা খুঁজে দিল পুলিশ

শেষ আপডেট: 23 January 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: নার্সিংহোমের বেডে শুয়ে দেড় মাসের বেশি সময় কেটে গেছে। চিকিৎসার পরে ডাক্তারবাবুরা ছুটি দিলেও বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাননি কেউ। অবশেষে মঙ্গলবার নিরাপদ আশ্রয় পেলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা শুভাশিস বক্সী। 

শুভাশিসবাবু স্নায়ুরোগে আক্রান্ত। হাঁটাচলার শক্তি নেই। এই অবস্থায় গত ২ ডিসেম্বর বৃদ্ধের বোন উত্তরপাড়ার স্টেশনের পাশে একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করে যান। সেখানেই শুভাশিসবাবুর চিকিৎসা চলছিল। তাঁর অস্ত্রোপচারও হয়। ২৬ ডিসেম্বর ডাক্তারবাবুরা তাঁকে ছুটিও দিয়ে দিয়েছিলেন। কিন্তু বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাননি তাঁর বোন। স্ত্রী ও মেয়েকে খবর দিলেও তাঁরা আসেননি বৃদ্ধ শুভাশিসকে ফিরিয়ে নিয়ে যেতে। এতে বৃদ্ধকে নিয়ে চরম সমস্যায় পড়ে নার্সিংহোম কর্তৃপক্ষ। ফলে তাঁরা উত্তরপাড়া থানায় বৃদ্ধের বিষয়টি জানান। 

থানা উদ্যোগ নিয়ে যোগাযোগ করে চুঁচুড়ার আরোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। অবশেষে সেই সংস্থাই বছর ষাটের শুভাশিসবাবুর দায়িত্ব নেয়। 

মঙ্গলবার ২৩ জানুয়ারি ছিল শুভাশিসবাবুর জন্মদিন । এদিনই তাঁকে হোমে নিয়ে যাওয়ার জন্য  চন্দননগর পুলিশের ‘স্পর্শ’-র টিম ওই নার্সিংহোমে যায়। তাঁরা শুভাশিসবাবুকে নিয়ে অ্যাম্বুল্যান্সে করে তাঁর নতুন ঠিকানার দিকে রওনা দেয়। পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ দেখে স্থানীয়রাও খুশি। 

তাঁদের কথায়, ''এখন ছেলে-মেয়েরা বেশিরভাগ কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে বৃদ্ধ বাবা-মায়েরা খুবই একা হয়ে পড়ছেন। এতে সমস্যায় পড়ছেন তাঁরা। অঘটনও ঘটে যাচ্ছে। প্রশাসনকে তার জন্য দায়িত্ব নিতে হচ্ছে।'' 

স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের সঙ্গে কথা বলেন উত্তরপাড়া থানার এসআই কৃষ্ণধন চট্টোপাধ্যায়। তারপর এদিন অ্যাম্বুল্যান্সে করে বৃদ্ধকে উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিয়ে যায় স্পর্শ টিম।


```