Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

যাদবপুর কাণ্ডে ব্রাত্য-ওমপ্রকাশদের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ! হুঁশিয়ারি দিয়েছিল হাইকোর্ট

সূত্রের খবর, ব্রাত্য, ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা,মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

যাদবপুর কাণ্ডে ব্রাত্য-ওমপ্রকাশদের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ! হুঁশিয়ারি দিয়েছিল হাইকোর্ট

ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র।

শেষ আপডেট: 6 March 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গোলমালের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের (Omprakash mishra) বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। সূত্রের খবর, ব্রাত্য, ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বস্তুত, যাদবপুরের ঘটনায় বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি।

বিচারপতির কথায়, 'আহত ছাত্র (ইন্দ্রানুজ রায়) বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না?' ক্ষুূব্ধ বিচারপতি এও বলেন,  'যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা'। আদালতের সেই হুঁশিয়ারির পরই এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করল বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রর পাশাপাশি ব্রাত্যর গাড়ির চালক সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


```