Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ট্র্যান্ড রোড থেকে ৬০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো: সামনেই কালীপুজো, তারপরেই দীপাবলি। দুই উৎসবে ফের মেতে উঠবে বাংলা। এই উৎসবের মরশুমে রঙ বেরঙের আলোর রশ্মি খেলা করবে বাংলার আকাশে বাতাসে। আলো বাজিতে 'না' নেই, তবে শব্দ বাজিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। পুজোর আগে তাই চোরা পথে

স্ট্র্যান্ড রোড থেকে ৬০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ১

শেষ আপডেট: 24 October 2021 11:19

দ্য ওয়াল ব্যুরো: সামনেই কালীপুজো, তারপরেই দীপাবলি। দুই উৎসবে ফের মেতে উঠবে বাংলা। এই উৎসবের মরশুমে রঙ বেরঙের আলোর রশ্মি খেলা করবে বাংলার আকাশে বাতাসে। আলো বাজিতে 'না' নেই, তবে শব্দ বাজিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। পুজোর আগে তাই চোরা পথে শহরে ঢুকতে থাকতে শব্দ বাজি (Crackers)। বিগত কয়েক বছর ধরে এই ব্যাপারে সচেতন পুলিশ। গতকাল কলকাতার স্ট্র্যান্ড রোডে একটি শব্দ বাজি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৬০০ কেজির মতো নিষিদ্ধ শব্দ বাজি ওই ট্রাকে করে শহরে ঢুকছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোডে নাকা চেকিং বসায় পুলিশ। পোর্ট ডিভিশনের স্পেশাল টিম স্ট্র্যান্ড রোডে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে তল্লাশি চালায়। সেই মতোই উদ্ধার হয় এই শব্দবাজি বোঝাই ট্রাকটি। আরও পড়ুনঃ জাতীয় বীরদের সম্পর্কে উৎসাহ বাড়াতে স্কুলে 'বীরত্ব' প্রকল্প চালুর নির্দেশ কেন্দ্রের ট্রাক ড্রাইভার ১৮ বছর বয়সী শেখ কাইফকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে খবর, বজবজের বাসিন্দা শেখ কাইফ তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অপরাধে ও একাধিক অভিযোগ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দুর্গাপুজোর পর থেকেই বিভিন্ন সময়ে নিষিদ্ধ শব্দবাজির আমদানির কারবার চলে কলকাতায়। পুলিশের কথায়, শহরের বিভিন্ন স্থানীয় দোকানে গোপনে এইসব শব্দবাজির বিক্রি চলে। তাই এবার এখন থেকেই জোর কদমে তল্লাশি শুরু করেছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```