Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দাদাগিরি'! মালদহের সেই তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করল পুলিশ

দাবি মতো 'তোলা' না দেওয়ায় এক লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে (Civic volunteer accused of beating lorry driver)।

 'দাদাগিরি'! মালদহের সেই তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করল পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 March 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: দাবি মতো 'তোলা' না দেওয়ায় এক লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে (Civic volunteer accused of beating lorry driver)।

মালদহের (Maldah)হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকার ওই ঘটনায় শোরগোল তৈরি হতেই অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে শো-কজ করে ক্লোজে পাঠাল জেলা পুলিশ।

রুহুল আলি নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকায় আসছিলেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 

রহুল বলেন, "ওরা হাজার টাকা চেয়েছিল। আমি বলি, ৫০০ টাকা নিন। এতেই ক্ষেপে গিয়ে লরি থেকে নামতে বলে। এরপরই কলার ধরে ক্যাম্পে ঢুকিয়ে মারধর করে।" তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই লরি চালক। 

ইতিমধ্যে ভাইরাল ভিডিও (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে ওই লরি চালককে বেধড়ক মারধর করছেন একজন সিভিক ভলান্টিয়ার। তার সঙ্গে রয়েছেন আরও দুই সিভিক ভলান্টিয়ার। 

গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরপরই অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করল জেলা পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযোগ প্রমাণিত করা হলে তাঁদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হতে পারে।


```