Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নওসাদের সঙ্গে পুলিশের বচসা বিধানসভার গেটে! কী ঘটেছিল? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বুধবার বিকেল! আচমকা বিধানসভার গেটে এক পুলিশ অফিসারের সঙ্গে চরম বচসায় জড়িয়ে পড়তে দেখা গেল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে (Nausad Siddiqui)!

নওসাদের সঙ্গে পুলিশের বচসা বিধানসভার গেটে! কী ঘটেছিল? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

নওসাদ সিদ্দিকি।

শেষ আপডেট: 19 March 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেল! আচমকা বিধানসভার গেটে এক পুলিশ অফিসারের সঙ্গে চরম বচসায় জড়িয়ে পড়তে দেখা গেল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে (Nausad Siddiqui)!

মুখ্যমন্ত্রী তখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন। পরিস্থিতি সামলাতে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যেতে দেখা যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। গাড়ি থামিয়ে তাঁর কাছ থেকে পুরো ঘটনার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে অরূপ নওসাদকে আশ্বস্ত করেন, 'মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন!'

ফলে এদিনের মতো বচসা ওখানেই থেমে গিয়েছে। তবে ঘটনার বিহিত না হলে পুরো বিষয়টি জনসমক্ষে আনার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক। নওসাদ বলেন, "মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ফলে আমি এখনই এটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না। কিন্তু সুবিচার না পেলে সবটা জনসমক্ষে আনব।

সূত্রের খবর, পার্কিং নিয়ে এদিন বিধানসভার দায়িত্বে থাকা এক পুলিশ অফিসারের বচসা বেঁধে যায়। নওসাদের অভিযোগ, ওই অফিসার চরম দুর্ব্যবহার করেছেন। তিনি তার প্রতিবাদ জানিয়েছেন মাত্র। নওসাদ বলেন, "সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস এসে খোঁজ নেন, সবটা বলি, উনি পুলিশ অফিসারকে ডেকে পাঠালেন। পুলিশ অফিসার ওনার সামনেও অসত্য কথা বলেছিলেন।"


```