Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যাদবপুর হস্টেলের ক্যান্টিন কর্মীদের ও তিন পড়ুয়াকে তলব! কী জানতে চায় পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এবার ক্যান্টিনের আরও পাঁচ কর্মীকে তলব করলেন তদন্তকারী অফিসাররা (Police called Jadavpur hostel canteen workers)। তাঁদের সঙ্গে

যাদবপুর হস্টেলের ক্যান্টিন কর্মীদের ও তিন পড়ুয়াকে তলব! কী জানতে চায় পুলিশ

শেষ আপডেট: 23 August 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এবার ক্যান্টিনের আরও পাঁচ কর্মীকে তলব করলেন তদন্তকারী অফিসাররা (Police called Jadavpur hostel canteen workers)। তাঁদের সঙ্গে তৃতীয় বর্ষের তিন পড়ুয়াকেও ডাকা হয়েছে। আজ অর্থাৎ বুধবারই যাদবপুর থানায় আসতে বলা হয়েছে সকলকে।

গত মঙ্গলবার যাদবপুর কাণ্ডে ডেকে পাঠানো হয়েছিল হস্টেলের রাঁধুনিকে (Police called Jadavpur hostel canteen workers)। তিনি পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন, তাতে র‍্যাগিং তত্ত্বে একপ্রকার সিলমোহর পড় গিয়েছিল। আদালতে পুলিশ রিপোর্ট জমা দিয়েছে তাতে রাঁধুনির বয়ান ছিল। পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, 'হস্টেলে জুনিয়রদের ওপর অত্যাচার করত সিনিয়ররা।'

তিনি আরও দাবি করেন, সিনিয়ররা নানা রকম কাজ করতে বলত জুনিয়রদের। মানসিক ও শারীরিক অত্যাচারও চালাত। সিনিয়রদের কথা না শুনলে হস্টেলের বারান্দার রেলিংয়ের ওপর দিয়ে হাঁটানো হত জুনিয়রদের।

প্রশ্ন উঠছে, ক্যান্টিন থেকে ছাত্র মৃত্যুর ঘটনায় কী সূত্র মিলতে পারে। মনে করা হচ্ছে, ক্যান্টিনে যেহেতু ছাত্রদের আনাগোনা থাকে, তাই সেখানকার কর্মীদের কথাবার্তা বা আচরণ নজরে থাকে। এমনকী জুনিয়রদের ওপর হওয়া অত্যাচারও দেখতে পান তাঁরা। তাই তাঁদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ।

আরও পড়ুন: যাদবপুর: মাঝরাত অবধি ‘আলু’কে জেরা থানায়! বিভাগীয় রেজিস্ট্রারে সইয়ের জট কাটল কি


```