Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জলঙ্গিতে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি

সংঘর্ষের দলিল নিয়ে মঙ্গলবার সকালে কালিগঞ্জ বাজারের রাস্তার ইতি উতি পড়ে রয়েছে ইটের টুকরো। আতঙ্কে বন্ধ বাজারহাট। টহল দিচ্ছে পুলিশ।

জলঙ্গিতে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি

শেষ আপডেট: 24 October 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: এ যেন সেই তিলকে তালে পরিণত করার ঘটনা! মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়াল দুপক্ষ। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে এসে ইট বৃষ্টির মুখে পড়তে হল পুলিশকেও। নবমীর সন্ধেয় মুর্শিদাবাদের জলঙ্গিতে ঘটে যাওয়া ধুন্ধুমার পরিস্থিতির রেশ মঙ্গলবার দশমীর সকালেও।

সংঘর্ষের দলিল নিয়ে মঙ্গলবার সকালে কালিগঞ্জ বাজারের রাস্তার ইতি উতি পড়ে রয়েছে ইটের টুকরো। আতঙ্কে বন্ধ বাজারহাট। টহল দিচ্ছে পুলিশ। স্থানীয়রা আক্ষেপের সুরে বলছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বড়সড় গোলমাল বেঁধে গেল, তাতে পুজোর আনন্দটা একেবারে মাটি হয়ে গেল।

কী ঘটেছিল নবমীর রাতে?  পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জলঙ্গির কালিগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল রাখা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। বচসা গড়ায় সংঘর্ষে। দু’পক্ষ পরস্পরের দিকে পাথরও ছুড়তে থাকে। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট। এরপরই থানা থেকে আসে বিশাল পুলিশবাহিনী। তারপর থেকেই বন্ধ গোটা বাজার।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসেছিলেন ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন। সোমবার রাতভরের পর মঙ্গলবারও সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টহল দিচ্ছে। ইতিমধ্যে গোলমালের ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বাসিন্দারা জানান, প্রতি বছর দশমীর দিন এই বাজার মানুষের ভিড়ে গম গম করতে থাকে। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলমালের জেরে পুজোর আনন্দটাই মাটি হয়ে গেল। বাজারটাও বন্ধ। চারিদিকে আতঙ্কের পরিবেশ।  দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানাচ্ছেন তাঁরা।


```