Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

পরিবারের অভিযোগ ছিল, ঘটনার নেপথ্যে এলাকারই কয়েকজন যুবক জড়িত থাকতে পারে। তারাই খুনের পরে মেয়েটিকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিয়েছে।

বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 January 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: সোমবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। এবার সেই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। এঁদের দু'জনের সঙ্গেই ওই নাবালিকার বন্ধুত্ব ছিল। ত্রিকোণ পেরেম জেরেই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

গত ৯ জানুয়ারি থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তদন্তে নেমে সোমবার বিকেলে নিখোঁজ ছাত্রীর বাড়ির অদূরে একটি মাঠ খুঁড়ে তার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। 

দেহ উদ্ধারকে ঘিরে কাল বিকেলে রণক্ষেত্রর চেহারা নেয় বাসন্তী। দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পরে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

পরিবারের অভিযোগ ছিল, ঘটনার নেপথ্যে এলাকারই কয়েকজন যুবক জড়িত থাকতে পারে। তারাই খুনের পরে মেয়েটিকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিয়েছে। তাঁরা জানান, পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই তাঁদের মেয়ে নিখোঁজ ছিল।

এ ব্যাপারে ৯ জানুয়ারি থানাতে অভিযোগও জানিয়েছিলেন নিখোঁজ ছাত্রীর পরিবার। পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘‘দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ এবার ঘটনায় বুদ্ধদেব সরকার ও দীপেন কয়াল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।


```