Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্ত্রীর ঋতুস্রাবের রক্ত দিয়ে কালা জাদু, অভিযুক্ত স্বামী ও শ্বশুর-শাশুড়ি

দ্য ওয়াল ব্যুরো: জোর করে স্ত্রীর ঋতুস্রাবের রক্ত দিয়ে কালা জাদু (black magic) করার অভিযোগে পুণের এক যুবক ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার। বছর সাতাশের ওই যুবক বিয়ের পর থেকেই নানারকম অত্যাচার করত বলেও জানা গেছে। নির্যাতিত

স্ত্রীর ঋতুস্রাবের রক্ত দিয়ে কালা জাদু, অভিযুক্ত স্বামী ও শ্বশুর-শাশুড়ি

শেষ আপডেট: 11 March 2023 06:37

দ্য ওয়াল ব্যুরো: জোর করে স্ত্রীর ঋতুস্রাবের রক্ত দিয়ে কালা জাদু (black magic) করার অভিযোগে পুণের এক যুবক ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার। বছর সাতাশের ওই যুবক বিয়ের পর থেকেই নানারকম অত্যাচার করত বলেও জানা গেছে। নির্যাতিতা মহিলার অভিযোগ ২০১৯ সালে বিয়ে হয় তাঁদের, তারপর থেকে নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হত তাঁকে।

পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে অভিযুক্ত একটি কাচের পাত্রে স্ত্রীর ঋতুস্রাবের রক্ত (menstrual blood) সংগ্রহ করে রাখতে শুরু করে। পরে জানা যায়, কোনও এক মহিলাকে অভিযুক্ত এই রক্ত ৫০ হাজার টাকায় বিক্রি করবে বলে ঠিক করে। জানা গেছে, ওই মহিলার যেহেতু কোনও সন্তান ছিল না তাই অভিযুক্ত তাঁকে বলে এই কালা জাদু করা রক্ত দিয়ে একটা যজ্ঞ করলে তাঁর সন্তানপ্রাপ্তি হবে।

অভিযুক্ত স্বামী এবং তাঁর বাবা মাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মহারাষ্ট্র প্রিভেনশন অ্যান্ড ইরাডিকেশন অফ্ হিউম্যান স্যাক্রিফাইস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছে বলে জানা গেছে।

ইনফোসিস ছাড়ছেন মোহিত যোশী, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা, টেক দুনিয়ায় বড় রদবদল


```