Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নরেন্দ্রপুরে নাবালিকা মেয়ের যৌন নিগ্রহে অভিযুক্ত বাবা! নতুন ফৌজদারি আইনে মামলা করল পুলিশ

পকসো আইনের ১০ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

নরেন্দ্রপুরে নাবালিকা মেয়ের যৌন নিগ্রহে অভিযুক্ত বাবা! নতুন ফৌজদারি আইনে মামলা করল পুলিশ

নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ বাবার বিরুদ্ধে (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 2 July 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বাবা। পকসো আইনের ১০ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকার। সোমবার রাতে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত বাংলা সিনেমা ও সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দিত বলে জানা গিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সোমবার দুপুরে ঘরে একা ঘুমাচ্ছিল। কাজে বাইরে গিয়েছিল তাঁর মা। সেই সময়েই মেয়ের ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ দেয় নির্যাতিতার। এরপরই নাবালিকাকে তার বাবা যৌন নির্যাতন করে বলে অভিযোগ। সেই সময়ে বাড়ি ফিরে আসেন অভিযুক্তের স্ত্রী। স্বামীকে হাতেনাতে ধরে ফেলে নাবালিকার মা। অভিযোগ, বাধা দিতে গেলে স্ত্রীকেও মারধর করেন এই ব্যক্তি। 

ঘটনার প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, 'আমি কাজে বেরিয়েছিলাম। এসে দেখি মেয়ের ঘর ভিতর থেকে বন্ধ। মেয়ের চিৎকার শুনে আমি দরজা খুলতে বললে প্রথম খোলেনি। মেয়ের কাছে সব শুনি। পরে প্রতিবাদ জানালে আমাকে মারধর করে। আমার সঙ্গেও অশান্তি করত। এবার মেয়ের সঙ্গে এমন করল।’’

ঘটনাটিতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাবার যোগ্য শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। 


```