Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণে সাহায্য করার অভিযোগে ধৃত বাড়ির মালিকও, একবালপুরে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মালিকের পরিকল্পনাতেই নাবালিকাকে গণধর্ষণ করা হয় ফ্ল্যাটের ভিতর! একবালপুর গণধর্ষণ কাণ্ডে এমনটাই দাবি করলেন তদন্তকারী অফিসাররা। গ্রেফতারও করা হয়েছে বাড়ির মালিককে। এই নিয়ে এই অভিযোগে ধরা পড়ল মোট পাঁচ জন। আদালতের নির্দে

ধর্ষণে সাহায্য করার অভিযোগে ধৃত বাড়ির মালিকও, একবালপুরে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়

শেষ আপডেট: 8 February 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মালিকের পরিকল্পনাতেই নাবালিকাকে গণধর্ষণ করা হয় ফ্ল্যাটের ভিতর! একবালপুর গণধর্ষণ কাণ্ডে এমনটাই দাবি করলেন তদন্তকারী অফিসাররা। গ্রেফতারও করা হয়েছে বাড়ির মালিককে। এই নিয়ে এই অভিযোগে ধরা পড়ল মোট পাঁচ জন। আদালতের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতে আছে তারা। সাত দিনের মধ্যেই তৈরি হতে পারে চার্জশিট। স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা ওই কিশোরীর বাবা বেসরকারি সংস্থায় কাজ করেন। বাড়িতে সৎ মায়ের কাছে থাকে কিশোরী। তবে সেই সৎ মায়ের সঙ্গে মোটেও ভাল সম্পর্ক নয় তার। তাই মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে চলে যেত সে। বৃহস্পতিবারও তেমনই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে বেরিয়েছিল সে।  রাতে সে বাড়ি না ফেরায় থানায় এফআইআর করেছিলেন তার বাবা। শুক্রবার বেলায় সে নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক।

আরও পড়ুন: থানায় হাজির ১২ বছরের কিশোরী, মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ

তার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। শনিবার ধরা পড়ল এই ঘটনায় জড়িত পঞ্চম জনও। সঞ্জয় মির্ধা নামে ওই বাড়িমালিক গোটা বিষয়টি জানতেন বলে দাবি পুলিশের। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে শনিবার গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চার অভিযুক্তের নাম অমরজিৎ চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্বিক রাম। ধৃতদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। অমরদীপ ও মনোজ মেয়েটির স্কুলের কাছে থাকে। তাদের সঙ্গে প্রথমে কিশোরীর আলাপ হয়। সেই সূত্রেই অভিযোগকারিণী গিয়েছিল একবালপুরে। সেখানে বিকাশ ও ঋত্বিকের বাড়ি। কিশোরী জানায়, তার এক বন্ধু তাকে ভূকৈলাস রোডের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিল তিন যুবক। তারা মদ খাইয়ে তাকে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গেছে, বেশি করে মদ খাইয়ে কিশোরীকে প্রায় বেহুঁশ করে ফেলা হয় ওই বাড়িতে। রাতভর তার উপর শুরু হয় যৌন নির্যাতন। কিশোরীর অভিযোগ অনুযায়ী, চার যুবকই তাকে গণধর্ষণ করে। সকালে উঠে কিশোরী বিষয়টি বুঝতে পারে। নিজেই ফিরে আসে পর্ণশ্রীতে। পুলিশকে গোটা ঘটনাটি জানায় সে। পুলিশ জিরো এফআইআর দায়েক করে তখনই তদন্ত শুরু করে। পরে মোমিনপুর এলাকার ঘটনা বলে কেসটি পাঠানো হয় একবালপুর থানায়। সেখানেই পকসো আইনে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

```