Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

SSC: চাকরিহারাদের মঞ্চে পানীয় জলের ট্যাঙ্কেও 'ষড়যন্ত্র' খুঁজছে পুলিশ! অভিযোগ কংগ্রেসের

মিরর ইমেজ প্রকাশ্যে আনা এবং যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের দাবিতে শুক্রবার এসএসসি ভবনে অভিযান করেছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

SSC: চাকরিহারাদের মঞ্চে পানীয় জলের ট্যাঙ্কেও 'ষড়যন্ত্র' খুঁজছে পুলিশ! অভিযোগ কংগ্রেসের

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 12 April 2025 08:17

দ্য ওয়াল ব্যুরো:  মিরর ইমেজ প্রকাশ্যে আনা এবং যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের দাবিতে শুক্রবার এসএসসি ভবনে অভিযান করেছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা (SSC 2016 Eligible teachers)। সেখানে অবস্থানরত চাকরিহারাদের জন্য কংগ্রেসের (Congress) তরফে পানীয় জলের ট্যাঙ্ক যাওয়া হয়েছিল। অভিযোগ, এক্ষেত্রেও নাকি পুলিশ বিরোধীদের ষড়যন্ত্র ও উস্কানি দেখতে পাচ্ছে!

পরে এ ব্যাপারে কংগ্রেসের তরফে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে তৃণমূলকে বিদ্রুপ করে লেখা হয়েছে, '২০২৬ এর জুজু এখন থেকে দেখছে!'

নিয়োগ দুর্নীতির অভিযোগে  ২০১৬ সালের এসএসসির আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। শুক্রবার তাঁরা গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের অফিসে।

সেখানে বিক্ষোভরত চাকরিহারাদের জন্য পানীয় জলের ট্যাঙ্ক নিয়ে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বলেন, "রাজ্যের ষড়যন্ত্রে হাজার হাজার যোগ্য শিক্ষক এবং তাঁদের পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। নিজেদের ন্যাহ্য দাবিতে ওরা এই গরমের মধ্যেও রাস্তায় আন্দোলন করছেন। তাই ওদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছিল। অথচ সেই ট্যাঙ্ক রাখা নিয়েও পুলিশ বাধা সৃষ্টি করল! বাংলায় গণতন্ত্র বলে যে কিছু নেই, তা এঘটনা থেকেই স্পষ্ট।"

পুলিশের অবশ্য দাবি, গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এভাবে পানীয় জলের বড় ট্যাঙ্ক রাখলে যানজট তৈরি হবে। তাই সেটি সরাতে বলা হয়। বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়।

কংগ্রেস নেতৃত্বর অবশ্য দাবি, জলের ট্যাঙ্কটি রাস্তার একপাশে রাখা ছিল। তবু ইচ্ছাকৃতভাবে পুলিশ গোলমালের পরিস্থিত তৈরি করে। পরে গোটা ঘটনার নিন্দা জানিয়ে সোশ্যাল মাধ্যমে পুলিশ ও তৃণমূলকে এক বন্ধনীতে রেখে কংগ্রেসের টিপ্পনি, 'পিসি মনির পুলিশ , প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের উদ্যোগে পানীয় জল অবস্থানরত চাকরি হারা শিক্ষকদের মধ্যে বণ্টনের মধ্যেও ষড়যন্ত্র ও উস্কানি খুঁজে পেলেন । আসলে ' যে মন ......, দুনিয়া দেখে তেমনি 'যে । ২০২৬ এর জুজু এখন থেকে দেখছেন ' মাননীয়া।'

তৃণমূলের অবশ্য বক্তব্য়, "সংগঠন নেই, তাই এসব করে প্রচারে থাকতে চাইছেন কংগ্রেসের নতুন প্রদেশ সভাপতি।"


```