Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জঙ্গলে কাঠ চুরি রুখতে গিয়ে মাফিয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ বনকর্মীদের, জখম বিট অফিসার

শনিবার বানারহাট ব্লকের দুরামারীর পাশে চানাডিপা এলাকায় এমন পাচারকাজ রুখতে গিয়ে মাফিয়াদের সঙ্গে বনকর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে গেল।

জঙ্গলে কাঠ চুরি রুখতে গিয়ে মাফিয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ বনকর্মীদের, জখম বিট অফিসার

শেষ আপডেট: 25 February 2024 00:08

দ্য ওয়াল ব্যুরো: আইনের প্যাঁচ শক্তপোক্ত হলেও জঙ্গলে পাচারকারীদের দৌরাত্ম্য কমছে না। বেআইনিভাবে গাছ কেটে কাঠ চুরি করে পাচার করে দিচ্ছে পাচারকারীরা। শনিবার বানারহাট ব্লকের দুরামারীর পাশে চানাডিপা এলাকায় এমন পাচারকাজ রুখতে গিয়ে মাফিয়াদের সঙ্গে বনকর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে গেল। সূত্রের খবর, বনকর্মী ও পুলিশের উপর হামলা হয়। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে মাফিয়ারা। ঘটনায় বিট অফিসার ও কয়েকজন বনকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। তোতাপাড়া বিট অফিসার উত্তম ছেত্রীর নেতৃত্বে একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে চানাডিপা এলাকায় অভিযান চালায়। পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় পাচারকারীদের উপদ্রব বেড়েছে। দেদার কাঠ চুরি করে পাচার করা হচ্ছে। বনকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ এলাকায় পৌঁছলেই অতর্কিতে পুলিশের উপর হামলা হয়।

পুলিশ জানিয়েছে, মহম্মদ মকসিদুল ও হাসিবুল ইসলাম নামে দুই পাচারকারীর খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। তাদের ধরতেই অভিযান চালানো হয়। পুলিশ দেখেই তারা চড়াও হয়। পুলিশ ও বনকর্মীদের সঙ্গে মাফিয়াদের হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়েছে বলে খবর। ঘটনায় জখম হয়েছে বনকর্মী ও পুলিশ কর্মীরা। ঘটনার খবর পেয়ে আরও বাহিনী নিয়ে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়।

আহত অবস্থায় বনকর্মী ও পুলিশ কর্মীদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই দুই দুষ্কৃতীর নামে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বনকর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে বানারহাট থানায় আগে একাধিক অভিযোগ ছিল বলে খবর।

ঘটনা প্রসঙ্গে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেছেন, “দুষ্কৃতীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বনকর্মীদের উপর আক্রমণ, প্রাণে মারার চেষ্টা ও তাঁদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”


```