Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহান-বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের ধরেছে পুলিশ! সিবিআইয়ের কছে অভিযোগ ধৃতর পরিবারের

অভিযোগ, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালিতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। 

শাহজাহান-বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের ধরেছে পুলিশ! সিবিআইয়ের কছে অভিযোগ ধৃতর পরিবারের

শেষ আপডেট: 21 March 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। অভিযোগ, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালিতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। 

ইডির উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশ যে সাতজনকে গ্রেফতার করেছিল, এদিন তাদের বাড়িতেই যান সিবিআইয়ের আধিকারিকরা। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানার চেষ্টা করেন, হামলার দিন তাদের পরিবারের সদস্যরা কোথায় ছিলেন। 

গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের। ওই ঘটনায় আজুজির শেখ,আলি হুসেন, সঞ্জয় মণ্ডল-সহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিন ধৃতদের পরিবারের সদস্যরা সিবিআই আধিকারিকদের কাছে দাবি করেন, হামলার দিন তাদের পরিবারের সদস্য ঘটনাস্থলেই ছিলেন না। সঞ্জয়ের স্ত্রী সিবিআইকে বলেন, "৫ জানুয়ারি স্বামী বাড়িতেই ছিলেন। অথচ হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করল।" আলি হুসেনের দাদা বলেন, 'ভাই ঘটনার দিন সন্দেশখালি থেকে ২০ কিমি দূরে ছিল। ২০ কিমি দূরে থেকে কীভাবে হামলা করবে, আপনারাই বলুন।"

অভিযোগ, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, এ ব্যাপারে সিবিআই আধিকারিকদের কাছেও অভিযোগ করেছেন ধৃতরা। অভিযোগের সত্যতা জানতে এরপরই এদিন ধৃতদের বাড়িতে যান তদন্তকারীরা।

প্রসঙ্গত, হামলার ৫৬ দিন পর শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে শাহজাহান এখন সিবিআই হেফাজতে। শাহজাহানের তিন শাগরেদকেও গত সপ্তাহে গ্রেফতার করেছে সিবিআই।


```