Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুগন্ধায় প্রৌঢ়ার গলাকাটা দেহ উদ্ধার! পোলবা থানা ঘেরাও লকেটদের

পরিত্যক্ত কারখানার সামনে জঙ্গল থেকে উদ্ধার হল প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। সোমবার রাতে পোলবার সুগন্ধায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার দোষীদের শাস্তির চেয়ে থানা ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।

সুগন্ধায় প্রৌঢ়ার গলাকাটা দেহ উদ্ধার! পোলবা থানা ঘেরাও লকেটদের

শেষ আপডেট: 13 February 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পরিত্যক্ত কারখানার সামনে জঙ্গল থেকে উদ্ধার হল প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। সোমবার রাতে পোলবার সুগন্ধায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার দোষীদের শাস্তির চেয়ে থানা ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি। নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচি হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে ওই প্রৌঢ়াকে। 

বেলা হতেই রাজহাট-মহানাদ রোড অবরোধ করে বিজেপি। থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের দাবি, প্রৌঢ়া খুনে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে থাকেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুগন্ধার দিল্লি রোডের পাশের একটি ইট ভাটায় কাজ করতেন জোৎস্না জানা নামে ওই প্রৌঢ়া। তিনি ওই ইটভাটাতেই থাকতেন। ছাগল চড়াতে যেতেন বন্ধ রুইয়া কেমিক্যাল কারখানা চত্বরে। সেখানে থেকেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশায় মৃতার পরিবার।

মৃতার ছোট ছেলে রবি জানা বলেন, ''কী কারণে মাকে খুন করা হল বুঝতে পারছি না। মা-বাবা দীর্ঘদিন ধরেই ইটভাটায় থাকেন। সোমবার ছাগল চড়াতে গিয়েছিলেন। আমি চাই দোষীদের শাস্তি।"

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, ঘটনায় ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পোলবা পুলিশ।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই প্রৌঢ়কে সোমবার সন্ধে ৬ টার পর থেকে প্রতিবেশীরা খুঁজে পাচ্ছিলেন না। পরে রাতের দিকে প্রৌঢ়ার গলাকাটা দু'টুকরো দেহ উদ্ধার হয়।

লকেট বলেন, " পুলিশ মৃত মহিলার অসুস্থ স্বামীর থেকে বয়ান লিখিয়ে নিতে চাইছিল। কিন্তু আমরা সেখানে গিয়ে পুলিশের কথামতো লেখা বয়ান বাতিল করে দিই। আসল দোষীদের আড়াল করতেই পুলিশ এই কাজ করছিল।"

প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি। লকেট চট্টোপাধ্যায় কথায়, "পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে ইতিমধ্যেই পুলিশ সক্রিয় হয়েছে স্লিপার ডগ নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হবে। সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ। আমরা আশা করব নির্ধারিত সময়ের মধ্যেই পুলিশ গ্রেফতার করবে। মৃতার ছেলে আমাদের দলের সক্রিয় কর্মী।"

পোলবা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র ঘড়া বলেন,  "এই ধরনের ঘটনায় আমরা দুঃখিত। আগামী দিনে যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। তা বলে প্রশাসন ব্যর্থ একথা বলা যায় না। বিজেপির ইসু কিছু নেই। সে কারণে যে কোন ঘটনা ঘটলে তাকে রাজনৈতিক রঙ দিতে চাইছে।"


```