Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

খিদের জ্বালায় নিজের সন্তানকে খেয়ে ফেলছে মেরুভল্লুক! বিশ্ব উষ্ণায়নে চরম বিপন্ন গোটা প্রজাতি

দ্য ওয়াল ব্যুরো: খাদ্যের অভাবে নিজের সন্তানের মাংস খাচ্ছে মেরুভল্লুক! অত্যাশ্চর্য এবং মর্মান্তিক এই ঘটনার কথা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কতটা কোণঠাসা হলে তবে এই অবস্থায় পৌঁছতে পারে কোনও প্রজাতি, সেই প্

খিদের জ্বালায় নিজের সন্তানকে খেয়ে ফেলছে মেরুভল্লুক! বিশ্ব উষ্ণায়নে চরম বিপন্ন গোটা প্রজাতি

শেষ আপডেট: 28 February 2020 12:02

দ্য ওয়াল ব্যুরো: খাদ্যের অভাবে নিজের সন্তানের মাংস খাচ্ছে মেরুভল্লুক! অত্যাশ্চর্য এবং মর্মান্তিক এই ঘটনার কথা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কতটা কোণঠাসা হলে তবে এই অবস্থায় পৌঁছতে পারে কোনও প্রজাতি, সেই প্রশ্নই তুলেছেন সকলে। প্রাণী-বিশেষজ্ঞরা বলছেন, মেরুভল্লুক এমনিতেই মাংশাসী প্রাণী। কিন্তু নিজের সন্তানকে খেয়ে ফেলার ঘটনা কখনওই শোনা যায়নি। কিন্তু খিদের তীব্রতায় এখন বাধ্য হয়ে সেই পথেই হাঁটছে তারা। এভাবে চললে অচিরেই গোটা প্রজাতি শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছে সকলে। বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, এর এক ও একমাত্র কারণ মানুষ। পৃথিবীজুড়ে মানুষের তুমুল অত্যাচারেই প্রকৃতি ধ্বংস হতে বসেছে। সারা বিশ্বের পরিবেশে ক্ষতিকর প্রভাব পড়েছে। মেরুপ্রদেশও তার ব্যতিক্রম নয়। উষ্ণতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, যে মেরুপ্রদেশের প্রাণীকুল বিপন্ন হয়ে পড়েছে। মস্কোর পোলার বিয়ার বিশেষজ্ঞ  ইলিয়া মর্ডভিন্টসেভ বলছেন, "পোলার বিয়ার শিকারি এবং মাংশাসী প্রাণী। কিন্তু নিজের সন্তানকে খেয়ে নেওয়ার এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। যদিও আন্দাজ আমরা আগেই পেয়েছিলাম। পুরুষ পোলার বিয়ার খাবারের অভাবে স্ত্রী পোলার বিয়ারকে আক্রমণ করেছে, এমন ঘটনা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। ছানা পোলার বিয়ারকেও আক্রমণ করছিল বড় পোলার বিয়ার। কিন্তু এই আক্রমণ যে স্বজাতির মাংস খাওয়ার জন্য, তা নিশ্চিত ছিলাম না আমরা।" Image result for Polar Bears Are Forced To Eat Their Children সাধারণত সমুদ্রের বরফে ভেসে ভেসে শিকার করে মেরুভল্লুক। তাদের প্রধান খাদ্য হল শিলমাছের মাংস। কিন্তু গত কয়েক বছরে হু হু করে গলছে মেরুপ্রদেশের বরফ। আর্কটিক সমুদ্রের বরফের পরিমাণও কমছে, ফলে ক্রমেই তীরের দিকে ঘেঁষে আসছে মেরুভল্লুকদের গতিবিধি। বরফের অভাবে প্রজনন কমে গেছে শিলমাছেদেরও। এই অবস্থায় চরম খাদ্যসঙ্কটে তারা। Image result for Polar Bears Are Forced To Eat Their Children শুধু তাই নয়। সম্প্রতি মেরুভল্লুকদের মধ্যে প্রবণতা দেখা গেছে, শিকার করে বরফের নীচে মাংস লুকিয়ে রাখছে তারা। সাধারণ ভালুকের মধ্যে এই খাবার জমিয়ে রাখার প্রবণতা থাকলেও, মেরুভল্লুকদের মধ্যে কখনওই ছিল না। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের স্বভাবও পাল্টে ফেলেছে তারা। এই সবটাই গোটা প্রজাতির পক্ষে অশনিসঙ্কেত বলে মনে করছেন সকলে। কয়েক মাস আগে সুমেরু মহাসাগর থেকে দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার একটি শহরে খাবারের জন্যে হন্যে হয়ে ঘুরতে দেখা গিয়েছিল ক্লান্ত মেরু ভল্লুককে। সে কাদা মাখা, জীর্ণ শরীরেরই খাবার খুঁজে চলেছে সব জায়গায়।  কখনও আবার ভীষণ ক্লান্ত হয়ে সে মাঝ রাস্তায় শুয়েও পড়ছে। তার চোখে জল। Image result for Polar Bears Are Forced To Eat Their Children বছর দুয়েক আগে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের করা একটি ভিডিওচিত্রে দেখা গিয়েছে, কানাডার বাফিন দ্বীপে কী ভাবে না খেতে পেয়ে তিলে তিলে মারা যাচ্ছে একটি মেরু ভালুক। দেখুন সেই ভিডিও। https://www.youtube.com/watch?v=_JhaVNJb3ag&feature=youtu.be ইদানীং জলবায়ুর পরিবর্তনে ফলে দ্রুত বদলে যাচ্ছে পরিবেশ। সারা পৃথিবী জুড়ে দাবি উঠেছে সচেতনতা তথা পরিবেশ রক্ষার। বিপন্ন থেকে বিপন্নতর হয়ে উঠেছে মনুষ্যেতর জীবজগৎ। উষ্ণায়নের জন্যই এই শ্বেতভল্লুকরা তাদের বাসস্থান হারাচ্ছে, খাবার পাচ্ছে না। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক একটি সংস্থা জানাচ্ছে বিশ্বব্যাপী আপাতত ২২ হাজার থেকে ৩১ হাজার মেরু ভল্লুক রয়েছে।  মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে যে হারে বরফ গলে যাচ্ছে মেরু প্রদেশে, ওরা সঙ্কটে পড়ছে, ২০৫০ এ হয় তো এই মেরুভল্লুক আর থাকবে না বিশ্বে।

আরও পড়ুন: আওকিগাহারা অরণ্য রহস্য! ‘বৃক্ষের সমুদ্রে’ আত্মহত্যা করে চলেছেন শয়ে শয়ে মানুষ


```