Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

FIFA World Cup: ইউক্রেনে হামলার জের, রাশিয়ার বিরুদ্ধে খেলবে না লেভানদস্কির পোল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার (Russia) আক্রমণ, মানতে পারছে না পোল্যান্ড (Poland) প্রশাসন। তারা সিদ্ধান্ত নিয়েছে, আগামী বিশ্বকাপের (World Cup) প্রাক পর্বের ম্যাচ রাশিয়ার বিপক্ষে তারা খেলবে না। সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে পো

FIFA World Cup: ইউক্রেনে হামলার জের, রাশিয়ার বিরুদ্ধে খেলবে না লেভানদস্কির পোল্যান্ড

শেষ আপডেট: 26 February 2022 15:45

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার (Russia) আক্রমণ, মানতে পারছে না পোল্যান্ড (Poland) প্রশাসন। তারা সিদ্ধান্ত নিয়েছে, আগামী বিশ্বকাপের (World Cup) প্রাক পর্বের ম্যাচ রাশিয়ার বিপক্ষে তারা খেলবে না। সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে পোল্যান্ড ফুটবল সংস্থাকে। রবার্ট লেভানদস্কির মতো তারকারা তাতে সায় দিয়েছেন। ২৪ মার্চ প্লে অফের ম্যাচ ছিল, রাশিয়ার বিরুদ্ধে খেলবে না তারা। ইউক্রেনের উপর হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়ে ফিফার কাছে বার্তা দিচ্ছে পোল্যান্ড। সুইডেন আর চেক সাধারণতন্ত্রের কাছেও এ নিয়ে সমর্থন চাইল পোল্যান্ড। আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুললেন ইউক্রেনের বিশ্বসেরা বক্সার ভাইরা পোল্যান্ড ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সেজারি কুলেসজা নিজেই টুইট করে জানান, রাশিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে তারা অংশ নেবে না। এটি তাদের নৈতিক প্রতিবাদ। সেই বার্তাই রিটুইট করে লেভানদস্কিও লিখেছেন, আমরা দেশের পাশে রয়েছি। https://twitter.com/lewy_official/status/1497500343726452744 দু দিন আগেই পোল্যান্ড ফুটবল ফেডারেশন, সুইডেন ও চেক ফুটবল সংস্থা মিলিত ভাবে একটি চিঠি পাঠায় ফিফাকে। সেই চিঠিতে উল্লেখ করা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ায় গিয়ে এই মুহূর্তে তাদের পক্ষে খেলা সম্ভব নয়। ফিফা এবং উয়েফার কাছে দ্রুত এই বিষয়টি আরোপ করার আবেদনও জানানো হয় তাদের পক্ষে। পোল্যান্ড যদি না খেলে সেক্ষেত্রে ওয়াকওভার পেতে পারে রাশিয়া। সেক্ষেত্রে চেক সাধারণতন্ত্র ও সুইডেনের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে প্লে অফের ম্যাচ খেলবে রাশিয়া। তবে চেষ্টা চালানো হচ্ছে, ওই দুই দেশকেও যদি রাশিয়ার বিরুদ্ধে না খেলার ব্যাপারে রাজি করানো যায়, সেক্ষেত্রে আরও চাপে থাকবে রাশিয়া। ফুটবল বিশ্বের সমর্থন রয়েছে ইউক্রেনের দিকে।

```