Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বিষাক্ত' স্যালাইন কাণ্ড: শুভেন্দুর নেতৃত্বে স্বাস্থ্যভবন অভিযানে বিজেপি

মেদিনীপুরে 'বিষা'ক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায়  যথাযথ তদন্তের দাবিতে বুধবার দুপুরে স্বাস্থ্যভবন অভিযানে বিজেপি। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

'বিষাক্ত' স্যালাইন কাণ্ড: শুভেন্দুর নেতৃত্বে স্বাস্থ্যভবন অভিযানে বিজেপি

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 15 January 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে 'বিষা'ক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায়  যথাযথ তদন্তের দাবিতে বুধবার দুপুরে স্বাস্থ্যভবন অভিযানে বিজেপি। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুরুতে বিরোধী দলনেতার পথ আটকায় পুলিশ। তা নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা যায়, "আপনারা তো সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত যদি ঠিকভাবে হচ্ছে তাহলে আমাকে ঢুকতে বাধা দিচ্ছেন কেন? আপনাদের কীসের এত ভয়?"

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কার্যত ‘গাফিলতি’র কথা স্বীকার করে নিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বলেন, ‘সার্জারির সময়ে সিনিয়র ডাক্তার ছিলেন না। ট্রেনি ডাক্তাররা অস্ত্রোপচার করেছেন। এটা গাফিলতি তো বটেই।’ আর সেই কথার রেশ টেনেই রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেচা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ, 'আসল ঘটনা ধামাচাপা দিতে জুনিয়র এবং ট্রেনি চিকিৎসকদের কাঠগড়ায় তোলা হচ্ছে।"

প্রসঙ্গত, যে সংস্থার স্যালাইন ব্যবহার ঘিরে অভিযোগ উঠেছে, সেই সংস্থার স্যালাইন আগেই ব্ল্যাক লিস্টেড ঘোষণা করে কর্নাটক সরকার। পরে গত ১০ ডিসেম্বর রাজ্যও ওই স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করে। তারপরও কীভাবে ওই সংস্থার স্যালাইন বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবহার করা হল, তা তদন্তে করে দেখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা চেয়ে শুভেন্দুর দাবি, "টাকার বিনিময়ে ওই সংস্থার স্যালাইন ব্যবহার করতে দেওয়া হচ্ছিল। মেদিনীপুরের ঘটনা সামনে না এলে আসল সত্য জানাই যেত না।"এর সঙ্গে তৃণমূলের অনেক প্রভাবশালী জড়িত বলেও দাবি বিরোধী দলনেতার। 


```