Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাহিত্য-আড্ডা-গান‌-কবিতায় জমজমাট মন্দারমণির সমুদ্রসৈকত, হাজির ছিলেন বিশিষ্ট সাহিত্যিকরা

সমুদ্রের ধারে সাহিত্যের আসর। 'দ্য‌ কাফে‌ টেবল' এবং 'তাহান--- টেলস‌ অফ‌ বেঙ্গল'-এর‌ উদ্যোগে‌ আয়োজিত হয়েছিল এই ‌বিষয়ভিত্তিক‌ সাহিত্য উৎসব-সমুদ্রপর্ব। 

সাহিত্য-আড্ডা-গান‌-কবিতায় জমজমাট মন্দারমণির সমুদ্রসৈকত, হাজির ছিলেন বিশিষ্ট সাহিত্যিকরা

শেষ আপডেট: 24 December 2023 15:21

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে সাহিত্যের আসর। 'দ্য‌ কাফে‌ টেবল' এবং 'তাহান--- টেলস‌ অফ‌ বেঙ্গল'-এর‌ উদ্যোগে‌ আয়োজিত হয়েছিল এই ‌বিষয়ভিত্তিক‌ সাহিত্য উৎসব-সমুদ্রপর্ব। 

আগেরবার বিষয় ছিল পাহাড়। আর এই বছর হল সমুদ্রকে‌ কেন্দ্র করে আবর্তিত গল্পের প্রতিযোগিতা। ভৌতিক, অলৌকিক, অতিপ্রাকৃতিক, গোয়েন্দা, রহস্য ও পরকীয়া প্রেম- একেকটা গল্প পল্লবিত হয়েছে একেকটা আঙ্গিকে। ‘সমুদ্রে শিহরন’ প্রতিযোগিতার জন্য গল্প আহ্বান করা হলে দ্য‌ কাফে‌ টেবল‌ প্রকাশনার‌ দফতরে‌ জমা পড়েছিল একাধিক নামী এবং আনকোরা লেখকের গল্প। তার‌ মধ্যে থেকে পনেরোজন‌ লেখকের‌ গল্প বেছে‌ নেওয়া‌ হয়েছিল। যে‌ গল্পগুলি‌ নিয়ে আগামী ব‌ইমেলায় দ্য‌ কাফে‌ টেবল‌ প্রকাশনা‌ পাঠকের হাতে তুলে দেবে ‘সমুদ্রে শিহরন’ গ্রন্থটি‌।

মন্দারমণির‌ সমুদ্রে সৈকতে‌ প্রতিযোগিতায় বিজয়ী‌ ১৫ জন‌ লেখক‌ ও‌ তাঁদের গল্প নিয়ে‌ অনুষ্ঠিত হয়েছিল বিষয়ভিত্তিক‌ সাহিত্য‌ উৎসবের। ১৭ ও ১৮ ডিসেম্বর, এই‌ সাহিত্য উৎসবের প্রধান অতিথির স্থান‌ অলংকৃত করেছিলেন ‌সাহিত্যিক‌ শ্রী‌ ত্রিদিব‌ কুমার চট্টোপাধ্যায়, নন্দিতা‌ বাগচী, সৈকত‌ মুখোপাধ্যায়, সুপ্রিয়‌ চৌধুরী‌, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল‌ সংগীতশিল্পী আকাশ‌ ফকির ও‌ অভিনেতা‌ বাদশা‌ মৈত্র। উপস্থিত ছিলেন দ্য‌ কাফে‌ টেবল‌ প্রকাশনার কর্ণধার শ্রী‌ অভিষেক আইচ‌ ও‌ তাহান‌--- টেলস‌ অফ‌ বেঙ্গল-এর‌ কর্ণধার শ্রী‌ চয়ন‌ মজুমদার। 

১৮ ডিসেম্বর মূল অনুষ্ঠানের প্রথমদিনের অনুষ্ঠানের প্রথম‌ পর্বে প্রধান এবং বিশেষ অতিথিরা‌ মনোনীত লেখকদের উত্তরীয় ও‌ স্মারক সম্মান‌ প্রদান‌ করেন। লেখকেরা‌ পাঠ‌ করেন‌ 'সমদ্রে‌ শিহরন‌'-এ‌ মনোনীত গল্পগুলির‌ সারাংশ। এরপরে‌ 'সমুদ্রে-শিহরন' গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন করেন‌ সাহিত্যিক শ্রী‌ ত্রিদিব‌কুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক মনোজ্ঞ‌ আলোচনায়‌ পাঠকদের সমৃদ্ধ করেন‌ প্রধান ও‌ বিশেষ অতিথিরা‌। সাহিত্য-আড্ডা-গান‌-কবিতা‌ মিলেমিশে কেটে‌ গেল‌ উৎসবমুখর‌ দুটো‌ দিন‌।


```