Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Poetry Festival: সারা রাজ্যজুড়ে ১৪টি কবিতা উৎসব! বিশেষ আকর্ষণ দীপ্তি নাভালের কবিতা পাঠ

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্যজুড়ে চলেছে ১৪টি কবিতা উৎসব (Poetry Festival), এবার সমাপ্তি। সপ্তর্ষি প্রকাশনের ‘গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ’ রাজ্যব্যাপী উদ্‌যাপিত এই কবিতা উৎসবের অনুষ্ঠান শুরু হবে আগামী ২৯ এপ্রিল। চলবে পয়লা মে পর্যন্ত। কলক

Poetry Festival: সারা রাজ্যজুড়ে ১৪টি কবিতা উৎসব! বিশেষ আকর্ষণ দীপ্তি নাভালের কবিতা পাঠ

শেষ আপডেট: 25 April 2022 14:58

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্যজুড়ে চলেছে ১৪টি কবিতা উৎসব (Poetry Festival), এবার সমাপ্তি। সপ্তর্ষি প্রকাশনের ‘গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ’ রাজ্যব্যাপী উদ্‌যাপিত এই কবিতা উৎসবের অনুষ্ঠান শুরু হবে আগামী ২৯ এপ্রিল। চলবে পয়লা মে পর্যন্ত। কলকাতার রোটারি সদনে প্রথম দু’দিন উৎসব শুরু হবে সন্ধে ৬টায়। শেষদিন বিকেল সাড়ে পাঁচটায়।

সর্বভারতীয় এই কবিতা উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত মালয়ালাম কবি কে. সচিদ্দানন্দন। উৎসবে অংশ নেবেন বিভিন্ন ভারতীয় ভাষার উল্লেখযোগ্য কবিরা। এঁদের মধ্যে আছেন এইচ.এস শিবপ্রকাশ, মামাং দাই, অশ্বিনীকুমার, সংযুক্তা দাশগুপ্ত, তুষার ধবল, কেদার মিশ্র, দুর্গাপ্রসাদ পাণ্ডা, সনেট মণ্ডল, সর্বজিৎ গার্চা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালীকৃষ্ণ গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রণজিৎ দাশ ও অন্তরা দেব সেন। এই রাজ্য ও ভারতের নানা প্রান্তের দেড়শো জন কবি ও শিল্পী এখানে অংশ নেবেন।

দেখুন ভিডিও।

https://youtu.be/GRoHQ1ytvVE

৩০ এপ্রিল অতিমারি ও কবিতা বিষয়ে বক্তব্য রাখবেন অন্তরা দেবসেন। ২৯ এপ্রিলের অনুষ্ঠানে আবৃত্তি করবেন দেবশংকর হালদার ও বিজয়লক্ষ্মী বর্মণ। ৩০ এপ্রিল ‘সভার মতে, আবৃত্তি কবিতার শত্রু’ শীর্ষক একটি বিতর্ক সভায় অংশ নেবেন রত্না মিত্র, সুমন্ত্র সেনগুপ্ত, প্রবালকুমার বসু ও চৈতালী চট্টোপাধ্যায়। সংযোজনায় থাকবেন নন্দিনী লাহা সোম।

১ মে শেষদিনের বিশেষ আকর্ষণ কবি ও অভিনেত্রী দীপ্তি নাভালের কবিতা পাঠ। উৎসব উপলক্ষে সপ্তর্ষি প্রকাশনের পক্ষ থেকে দু’টি বইও প্রকাশিত হবে। একটি বিভিন্ন ভারতীয় ভাষার ১৫ জন কবি কবিতার সংকলন, “ভারতবর্ষের কবিতা”। কবিতাগুলির ভাষান্তর অংশুমান করের। অন্যটি দীপ্তি নাভালের কবিতার মানবেন্দ্রনাথ সাহা কৃত বাংলা ভাষান্তর, “লমহা লমহা”।

কবিতা উৎসবের মূল সহযোগী সাহিত্য অকাদেমি। এছাড়াও বিভিন্নভাবে অনুষ্ঠানটির সহযোগী হিসেবে থাকছে রোটারি ক্লাব, কলকাতা, টেকনো ইন্ডিয়া গ্রুপ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সুনীল আকাশ আত্মপ্রকাশ ফাউন্ডেশন, ঘনাদা ক্লাব ও দ্য ওয়াল।

বিশ্বের সবচেয়ে মূল্যবান আম পাহারা দিচ্ছে ৪ রক্ষী, ৬ জার্মান শেফার্ড! এক কেজি আম কত দাম


```