Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

'বৃদ্ধ কবিকে জেলের ভিতরে মেরে ফেলবেন না!' ভারাভারা রাওয়ের শরীর আরও খারাপ, মুক্তির দাবি আরও জোরালো

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি কবি-সমাজকর্মী-সাংবাদিক ভারাভারা রাওয়ের মুক্তির দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া। এলগার পরিষদ মামলায় অভিযুক্ত হওয়ায় প্রায় দু'বছর ধরে জেলবন্দি হয়ে রয়েছেন অশীতিপর তেলুগু কবি ভারাভারা রাও। তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ

'বৃদ্ধ কবিকে জেলের ভিতরে মেরে ফেলবেন না!' ভারাভারা রাওয়ের শরীর আরও খারাপ, মুক্তির দাবি আরও জোরালো

শেষ আপডেট: 14 July 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি কবি-সমাজকর্মী-সাংবাদিক ভারাভারা রাওয়ের মুক্তির দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া। এলগার পরিষদ মামলায় অভিযুক্ত হওয়ায় প্রায় দু'বছর ধরে জেলবন্দি হয়ে রয়েছেন অশীতিপর তেলুগু কবি ভারাভারা রাও। তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ। রীতিমতো অসঙ্গত কথা বলছেন তিনি। ধুঁকছেন অসুস্থতায়। এই চরম অসুস্থতার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে গুজবও ছড়িয়ে পড়ে। কিন্তু মৃত্যু না হলেও, তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন বলে জানিয়েছে তাঁর পরিবার। এক মাস আগেই বিশেষ আদালতে খারিজ হয়ে গেছে কবি ভারাভারা রাওয়ের জামিনের আবেদন। বম্বে হাইকোর্টে আবারও আবেদন করা হলেও তা এখনও এজলাসে ওঠেনি। ২০১৮ সালের জানুয়ারি মাসে ভিমা-কোরেগাঁও এলাকায় এক দলিত সমাবেশকে কেন্দ্র করে ছড়িয়েছিল অশান্তি। দক্ষিণপন্থী একটি গোষ্ঠী এবং দলিতদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। এই ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন’জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাঁদের বিরুদ্ধেই এলগার পরিষদ মামলা রুজু হয়। তার চার্জশিটে পুলিশ অভিযোগ করে, ওই কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। যদিও এ বিষয়ে কোনও সাক্ষ্যপ্রমাণ এখনও হাজির করতে পারেনি পুলিশ। অথচ মিলছে না জামিনও। ২০১৮ থেকে বারবার অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছেন কবি নিজে। ২৭ জুন খারিজ হয়ে গেছে তা। করোনা আশঙ্কার কথাও ধর্তব্যের মধ্যে আনেননি বিচারক। শুধু তাই নয়, জামিন দূরের কথা, পরিবারের দাবি অসুস্থ ও বৃদ্ধ ভারাভারা রাওয়ের চিকিৎসাটুকুও করাচ্ছে না হাসপাতাল। অভিযোগ, তাঁকে জেলেই মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। কবি ভারভারা রাওয়ের ভগ্নিপতি এন বেণুগোপাল জানিয়েছেন, ৮০ বছরের কবির শরীর খুবই খারাপ। তালোজা জেল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেও হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না তাঁকে। এ যেন কবিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "শনিবার ফোনে কথা হয়েছে ওঁর সঙ্গে। মনে হল উনি ভুল বকছেন। আমাদের কথাগুলো ঠিক ধরতে পারছিলেন না। ওঁর বাবার শেষকৃত্যের কথা বলছিলেন, কিন্তু তিনি যখন মারা যান, তখন ভারাভারার বয়স মাত্র তিন বছর। বোধহয় সোডিয়াম-পটাশিয়াম লেভেল নেমে গিয়েছে। ওঁর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ওঁকে ধরে ধরে হাঁটাতে হয়, এমনকি দাঁতটাও মাজিয়ে দিতে হয়। অবিলম্বে হাসপাতালে ভর্তি করা দরকার। দয়া করে ওঁকে জেলে মেরে ফেলবেন না।”

```