Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কোয়াড শীর্ষ বৈঠকের আগে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পরে এই প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন

কোয়াড শীর্ষ বৈঠকের আগে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

শেষ আপডেট: 24 September 2021 13:05

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় আসার পরে এই প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন। বাইডেনের সঙ্গে বৈঠকের পরে মোদী যোগ দেবেন কোয়াড সম্মেলনে। সেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা, এই চারটি দেশ নিয়ে কোয়াড গোষ্ঠী গঠিত। এদিন ওই গোষ্ঠীর তরফে মহাকাশ গবেষণা, নতুন সাপ্লাই চেন ও ফাইভ জি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি, পরিবেশ দূষণ এবং কোভিড অতিমহামারী নিয়েও কোয়াড বৈঠকে আলোচনা হবে। বাইডেন প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে, একুশ শতকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কোভিড পরিস্থিতির পরে এই প্রথম বিদেশ সফরে গিয়েছেন মোদী। তিন দিনের এই সফরের মূল উদ্দেশ্য ভারতের অর্থনৈতিক সম্ভাবনার দরজা খোলা। তাই প্রথম দিনেই কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স, ব্ল্যাক স্টোনের মতো সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন মোদী। সেই সঙ্গেই দেখা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। নির্দিষ্ট সূচির একদিন আগেই এই সাক্ষাৎ সেরে নেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত কমলাকে 'অনুপ্রেরণার উৎস' বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। সেইসঙ্গে কমলাকে ভারতে আসার বিশেষ আমন্ত্রণও জানান তিনি। বৃহস্পতিবার কমলার সঙ্গে দেখা করা ও কথা বলার পরে একটি  যৌথ সাংবাদিক সম্মেলন করেন মোদী। সেখানে তিনি কমলাকে উদ্দেশ্য করে বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। আপনি সারা বিশ্বের অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। আমি আত্মবিশ্বাসী, প্রেসিডেন্ট বাইডেন এবং আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা স্পর্শ করবে।' সেই সঙ্গেই প্রধানমন্ত্রী জানান, তাঁকে এবং তাঁর প্রতিনিধিকে আমেরিকায় যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে কমলা হ্যারিসের তরফে সে জন্য তিনি কৃতজ্ঞ। এ বছরের গোড়া থেকেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে একরকম টালমাটাল পরিস্থিতি দেশে। এমন সময়ে অর্থনৈতিক ভাবে উন্নয়নের উদ্দেশে ভারতের হাত ধরায় আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। তিনি কমলাকে বলেন, 'কঠিন সময়ে আপনি যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ দিতে চাই।'

```