Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিকেল চারটে নয়, সন্ধ্যা আটটায় ভাষণ দেবেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : বিকাল চারটে নয়, সন্ধ্যা আটটা। প্রথমে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিকেল চারটেয়। পরে সেই নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। দুপুর তিনটেয় জানা গেল, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সন্ধ্যা আটটায়।

বিকেল চারটে নয়, সন্ধ্যা আটটায় ভাষণ দেবেন মোদী

শেষ আপডেট: 8 August 2019 07:37

দ্য ওয়াল ব্যুরো : বিকাল চারটে নয়, সন্ধ্যা আটটা। প্রথমে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিকেল চারটেয়। পরে সেই নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। দুপুর তিনটেয় জানা গেল, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সন্ধ্যা আটটায়। অল ইন্ডিয়া রেডিও থেকে বৃহস্পতিবার সকালে টুইট করা হয়, ভারতীয় সময় অনুযায়ী এদিন বিকেল চারটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টুইটের পরেই হইচই পড়ে যায় নানা মহলে। কারণে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তিনি কী বলতে পারেন, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। একটি সূত্রে জানা যায়, বুধবারই মোদীর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে তা স্থগিত হয়ে যায়। একইসঙ্গে জানা যায়, ৩৭০ ধারা কেন বিলোপ করা দরকার ছিল, কেন কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি আছে, কতদিন ওই কড়াকড়ি থাকবে, তা নিয়েও মোদী বক্তব্য পেশ করতে পারেন। এই আলোচনার মধ্যেই দেখা যায়, অল ইন্ডিয়া রেডিও টুইট মুছে দিয়েছে। তখনই বিভ্রান্তি ছড়ায় সর্বত্র। তাহলে কি ভুল করে অল ইন্ডিয়া রেডিও ওই টুইট করেছিল? নাকি মোদী ভাষণ দেবেন বলে স্থির হওয়ার পরেও তা স্থগিত করে দেওয়া হয়েছে? কিছুক্ষণ এই বিভ্রান্তি ছড়ানোর পরে জানা যায়, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সন্ধ্যা আটটায়। https://twitter.com/ANI/status/1159351127470743552

```