Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার বছরের প্রথম ‘মন কি বাত’ মোদীর, মুখ খুলবেন কি বিবিসির তথ্যচিত্র নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার ২০২৩-এর ‘প্রথম মন কি বাত’ (Mann Ki Baat) রেডিও অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকাল ১১টায় শুরু হবে অনুষ্ঠান। ২৯ জানুয়ারি 'মন কি বাত’-এর ৯৭তম পর্ব। প্রধানমন্ত্রীর এই অনু

রবিবার বছরের প্রথম ‘মন কি বাত’ মোদীর, মুখ খুলবেন কি বিবিসির তথ্যচিত্র নিয়ে

শেষ আপডেট: 29 January 2023 05:26

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার ২০২৩-এর ‘প্রথম মন কি বাত’ (Mann Ki Baat) রেডিও অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকাল ১১টায় শুরু হবে অনুষ্ঠান। ২৯ জানুয়ারি 'মন কি বাত’-এর ৯৭তম পর্ব।

প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে বিবিসি’র তথ্যচিত্র ঘিরে বিতর্কের কারণে। ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ নামের দুই পর্বের ওই তথ্যচিত্র নিয়ে দেশের নানাপ্রান্ত উত্তাল হয়ে আছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গোলমাল বেঁধেছে তথ্যচিত্র দেখানো নিয়ে।

তথ্যচিত্রের বিষয় ২০০২-এর গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুরাবস্থা। ভারত সরকার তথ্যচিত্রটি দেশে প্রদর্শন, সমাজমাধ্যমে শেয়ার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খোলেননি। প্রসঙ্গত, দাঙ্গার দায় থেকে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ডিসেম্বরের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনের গুরুত্ব এবং ভারতের প্রস্তুতি, তা থেকে দেশের লাভ ইত্যাদি বিষয়ে বলেছিলেন।

ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে আপত্তিজনক পোস্ট নিয়ে ব্যবস্থা গ্রহণে কমিটি গড়ল কেন্দ্র


```