Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সবার ভাল হোক', নববর্ষে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা গান দিয়ে রাজ্যবাসীকে নববর্ষের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গবাসীকে শুভেচ্ছা জানান। 

'সবার ভাল হোক', নববর্ষে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 15 April 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: আজ ১৫ এপ্রিল। বাংলা নববর্ষ (Poila Boishakh)। আজ থেকে বাঙালিদের জন্য শুরু হচ্ছে আরও একটা নতুন বছর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের লেখা গান দিয়ে রাজ্যবাসীকে নববর্ষের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) বঙ্গবাসীকে শুভেচ্ছা জানান। 

এবারের পয়লা বৈশাখ থেকে বাংলার ১৪৩২ সাল শুরু হল। প্রধানমন্ত্রী মোদী সেই উপলক্ষ্যে বার্তা দিয়েছেন, 'সকলের মনস্কামনা পূর্ণ হোক নতুন বছরে। সবাই সুখে-শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।' সকলের মঙ্গল চেয়ে মিষ্টির ছবি দিয়ে বার্তা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানের ভিডিও পোস্ট করে ঐক্যের কথা বলেছেন। তাঁর বক্তব্য, 'নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।' 

পয়লা বৈশাখ বাঙালির একটি দিনের পার্বণ। এদিন বাঙালির পেটপুজোয় কোনও খামতি যাবে না। রেস্তরাঁগুলি এখন থেকেই কোমর বেঁধে ভিয়েন বসিয়েছে। ব্যবসায়ীরা ভোররাত থেকে লাইন দিয়েছেন কালীঘাট, দক্ষিণেশ্বরসহ বিভিন্ন মন্দিরে। নাম কা ওয়াস্তে হবে হালখাতা। খাতা কোথায়! সে পাট তো কবে চুকে গিয়েছে। লক্ষ্মী-গণেশ দুই ভাইবোন বেতের চুবড়িতে লাল গামছা জড়িয়ে গদিঘরে আসন পাতবেন এদিন।

বৈশাখ মাসের প্রথম দিনটিকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ বলে বাঙালিরা। শিখ ধর্মের মানুষ দিনটি পালন করেন বৈশাখী হিসেবে। বঙ্গাব্দের সূচনা হয় ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে। অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ৫৯৪ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল বঙ্গাব্দ। তবে ঠিক কোন দিন থেকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দিন গণনা হয়, তা এখনও অজানা থেকে গিয়েছে। কিছু ঐতিহাসিক গৌড়ের রাজা শশাঙ্ক নিজে একটি বর্ষপঞ্জি তৈরি করেছিলেন বলে মত দেন। তবে অধিকাংশেরই মত হল, বর্তমানে যে বঙ্গাব্দের হিসাব কষা হয় তার প্রচলন হয়েছিল আকবরের আমলে।


```