Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী, ওয়াকফ-উত্তেজনার মাঝেই করতে পারেন সভা

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে।

আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী, ওয়াকফ-উত্তেজনার মাঝেই করতে পারেন সভা

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 17 April 2025 07:29

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) বিগত কয়েক দিন ধরে রাজ্য উত্তাল। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড় উত্তপ্ত হয়েছে। হিংসার ঘটনায় একাধিকের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত। এই পরিস্থিতির মধ্যে বাংলায় (West Bengal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আসতে পারেন এমনই আভাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে। সেই জল্পনাই সত্যি হল। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী। 

বিজেপি সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন বেলা তিনটে নাগাদ প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন, তিনি বা তাঁর সরকার ওয়াকফ আইন মানেন না। বাংলায় এই আইন লাগু হবে না। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে আসছেন মোদী। 

ওয়াকফ নিয়ে যে উত্তেজনা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘প্ল্যান করে’ এই অশান্তি পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ। বাইরে থেকে লোক এনেছে বিজেপি। তারাই অশান্তির আগুন জ্বেলেছে। বুধবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেম-বুদ্ধিজীবিদের সভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। 

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে এও বলেন, ''আপনাদের প্ল্যানিংটা কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন?” পাশাপাশি অমিত শাহকে নিশানা করে তাঁর মন্তব্য ছিল, “স্বরাষ্ট্র মন্ত্রক কালীদাসের মতো হয়ে গেছে। যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে। আপনার এত তাড়া কীসের!” অমিত শাহকে আরও কটাক্ষ করে মমতা বলেন,  “আপনি তো প্রাইম মিনিস্টার কখনও হবে না। মোদী জি চলে গেলে কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে বলব ওনাকে একটু কন্ট্রোল করতে।'' 

স্বাভাবিকভাবেই বলা যায়, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যর পর বঙ্গে রাজনৈতিক উত্তাপ অন্য মাত্রায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফের একবার বাংলা সফরে এসে ওয়াকফ ইস্যুতে কী বলেন, তার দিকে নজর থাকবে।


```