Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় সুখ্যাতি, সঙ্গে টিপ্পনীও

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (Narendra Modi) কনভয় (convoy)। লুকিং গ্লাসে তিনি দেখতে পান পিছনে একটি অ্যাম্বুলেন্স (ambulance) এগোনোর চেষ্টা করছে। কিন্তু কনভয় ওভারটেক করার অনুমতি

অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় সুখ্যাতি, সঙ্গে টিপ্পনীও

শেষ আপডেট: 30 September 2022 16:14

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (Narendra Modi) কনভয় (convoy)। লুকিং গ্লাসে তিনি দেখতে পান পিছনে একটি অ্যাম্বুলেন্স (ambulance) এগোনোর চেষ্টা করছে। কিন্তু কনভয় ওভারটেক করার অনুমতি পাচ্ছে না। প্রধানমন্ত্রী গাড়িতে থাকা এসপিজির অফিসারকে বলেন, কনভয় রাস্তার পাশে থামিয়ে দিতে। সেই মতো থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। পাশ দিয়ে বেরিয়ে যায় অ্যাম্বুলেন্স।

দুদিনের সফরে প্রধানমন্ত্রী গতকাল গুজরাতে গিয়েছেন। আজ গান্ধীনগর এবং মুম্বইয়ের মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির যাত্রার সূচনা করেন তিনি। এরপর তিনি কিছু দূর ভ্রমণও করেন ওই ট্রেনে। এই সমস্ত অনুষ্ঠান শেষ করে গান্ধীনগরের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স চলে আসায় তিনি কনভয়কে থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে এগিয়ে যেতে দেন।

রামনিবাস যাদব নামে এক ব্যক্তি টুইট করেছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন, এটা সব নাগরিকের কর্তব্য। তবে অনেকে নানা প্রশ্ন তুলে নিন্দা-মন্দও করেছেন। মায়াঙ্ক সাক্সেনা নামে একজন লিখেছেন- প্রধানমন্ত্রী এমনকি এত তাড়াতাড়ি ভিডিও শ্যুট করেছেন। সব কিছুতেই পাবলিসিটি পাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। বিবেক নামের ব্যক্তির মন্তব্য, এই লোকদের থেকে পাবলিক রিলেশনস শেখা উচিত। আবার আমন নামের এক নেটিজেন লিখেছেন, সব নেতার এমনটাই করা উচিত। ভিভিআইপি কনভয়কে রাস্তা করে দিতে গিয়ে অনেক সময় মানুষের প্রাণ যায়।

চালু হল দ্রুতগতিসম্পন্ন ‘বন্দে ভারত এক্সপ্রেস’, ২ ফুট জলের মধ্যে দিয়ে ছুটতে পারবে এই ট্রেন


```