আত্মনির্ভর হবে মহাকাশ গবেষণা, একজোট হচ্ছে শিল্প সংস্থাগুলি, ইসপা-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ অগ্রগতি। মহাকাশ গবেষণাতেও ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এই প্রথমবার মহাকাশ গবেষণায় হাত মিলিয়েছে বিভিন্ন নামী শিল্প সংস্থা। তৈরি হয়েছে মহাকাশ গবেষ
শেষ আপডেট: 11 October 2021 08:02
দ্য ওয়াল ব্যুরো: আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ অগ্রগতি। মহাকাশ গবেষণাতেও ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এই প্রথমবার মহাকাশ গবেষণায় হাত মিলিয়েছে বিভিন্ন নামী শিল্প সংস্থা। তৈরি হয়েছে মহাকাশ গবেষণার নতুন সংগঠন ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ইসপা)। সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল কনফারেন্সে ইসপা-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ছিলেন ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল, ইনস্পেসের চেয়ারপার্সন পবন কুমার গোয়েঙ্কা, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জয়ন্ত পাতিল ও ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট।
মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, শিল্প সংস্থা ইত্যাদিকে সম্মিলিতভাবে এক ছাদের নীচে আনতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, ইসপা হল মহাকাশ ও কত্রিম উপগ্রহ নির্মাণকারী সংস্থাগুলির জোটে তৈরি এক শিল্প সংগঠন। এদের চেষ্টায় ভারতীয় মহাকাশ গবেষণার নীতি নির্ধারণ হবে। সরকার ও সরকারি সংস্থাগুলিকেও এই অ্যাসোসিয়েশনে যুক্ত করা হবে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশন দেশকে মহাকাশ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিগত দিক থেকে আত্মনির্ভর করে তুলতে সাহায্য করবে।
https://twitter.com/narendramodi/status/1447443874931097602
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যে সমস্ত সংস্থা অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছে, সেগুলি হল – লার্সেন অ্যান্ড টুব্রো, নেলকো (টাটা গোষ্ঠী), ওয়ান ওয়েভ, ভারতী এয়ারটেল, ম্যাপ মাই ইন্ডিয়া, ওয়ালচাঁদনগর ইন্ডাস্ট্রিজ এবং অনন্ত টেকনলজি লিমিটেড। এছাড়াও, অন্যান্য সদস্য সংস্থাগুলির মধ্যে রয়েছে গোদরেজ, হাজেস ইন্ডিয়া, আজিস্তা-বিএসটি এরোস্পেস প্রাইভেট লিমিটেড, বিইএল, সেন্টাম ইলেক্ট্রনিক্স, ম্যাক্সার ইন্ডিয়া।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'