Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রধানমন্ত্রী তো নিজেই অ্যানাকোন্ডা, গিলে খাচ্ছেন সিবিআই-আরবিআই' বললেন অন্ধ্রের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা করলেন অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু। তিনি বলেন, ‘‘সিবিআই, রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে অ্যানাকোন্ডা সাপের মতো গিলে খাচ্ছেন মোদী। তি

'প্রধানমন্ত্রী তো নিজেই অ্যানাকোন্ডা, গিলে খাচ্ছেন সিবিআই-আরবিআই' বললেন অন্ধ্রের মন্ত্রী

শেষ আপডেট: 4 November 2018 15:12

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা করলেন অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু। তিনি বলেন, ‘‘সিবিআই, রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে অ্যানাকোন্ডা সাপের মতো গিলে খাচ্ছেন মোদী। তিনি কী ভাবে দেশের রক্ষাকর্তা হতে পারেন?’’ এনআরসি, রাফাল, সিবিআই, আরবিআই– একের পর এক বিতর্কে বিদ্ধ মোদী সরকার। রাফাল বিতর্কে রাহুল গান্ধী বলছেন, চৌকিদার চোর। গুজরাতে ‘বিহারি খেদাও’ বিতর্কে দলিত নেতা জিগনেশ মেওয়ানি বলেন, 'দেশের ক্যাপটেন নেমকহারাম।' এ বার ‘অ্যানাকোন্ডা’ বলে প্রধানমন্ত্রীকে সম্বোধন করলেন অন্ধ্র প্রদেশের অর্থমন্ত্রী। তাঁর আরও মন্তব্য, “অতীতের রাজনীতি নিয়ে বলছেন টম, ডিক এবং হ্যারির মতো ব্যক্তিরা। কিন্তু অতীত কোনও দিন বর্তমান বা ভবিষ্যৎ হয় না। তবে, বর্তমান বা ভবিষ্যৎ কোনও এক দিন অতীত হতে পারে। টিডিপি-র (তেলুগু দেশম পার্টি) সমালোচকদের বোঝা উচিত এটা।”
গত সপ্তাহে মহারাষ্ট্রের এক জনসভায় প্রাক্তন মন্ত্রী সুশীল কুমার শিন্ডের মেয়ে তথা বিধায়ক প্রনীতি বলেন, “দেশে নতুন ডেঙ্গি মশার আবির্ভাব হয়েছে। যার নাম মোদী বাবা। সবাইকে অসুস্থ করে ছাড়ছে।” তেমনই জিগনেশ মেওয়ানি পটনায় মোদীকে নেমকহারাম বলে সম্বোধন করে বলেন, “দেশের ক্যাপ্টেন নেমকহারাম। বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ডের শ্রমিকরা দিনরাত খেটে আমেদাবাদ, রাজকোট, সুরাট, বদোদরায় রাস্তা-ফ্লাইওভার বানাচ্ছেন। সেই গুজরাটে ১২-১৫ দিন ধরে বিহার, উত্তরপ্রদেশের শ্রমিকদের মারধর করা হয়েছে। নরেন্দ্র মোদী আপনাকে ধিক্কার জানাই।” বেঙ্গালুরুতে সাহিত্য উত্সবে তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরের মন্তব্য, ''মাথায় বিছের মতো চড়ে বসেছেন নরেন্দ্র মোদী। হাত দিয়েও সরানো যাবে না, আবার চপ্পল দিয়েও মারা যাবে না''। বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস এবং জনসেনাকে এক হাত নিয়ে অন্ধ্রের অর্থমন্ত্রী ইয়ানামালা আরও বলেন, এরা কেবল ক্ষমতার জন্য লালায়িত এবং দেশের প্রতি এদের কোনও দায়িত্ব বোধ নেই। তিনি বলেছেন, ‘‘যে মোদী জাতীয় প্রতিষ্ঠান এবং গণতন্ত্রকে ধ্বংস করে চলেছেন, তাঁকেই এই দু'টি দল সমর্থন করে চলেছে।।’’
নরেন্দ্র মোদী সম্পর্কে অ্যানাকোন্ডা মন্তব্যের বিরোধিতায় বিজেপি প্রেসিডেন্ট কান্না লক্ষ্মীনারায়ণ বলেন, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ‘দুর্নীতির রাজা’। তিনি এখন আতঙ্কে আছেন যে তাঁর দুর্নীতি প্রকাশিত হয়ে পড়বে। তিনি আরও বলেন, ‘‘এন চন্দ্রবাবু নাইডু দুর্নীতির রাজা এবং তিনি যে কোনও পর্যায়ে নীচে নামতে পারেন। ২০১৭ সালের এনডিএ বৈঠকে যিনি মোদীর প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে সিদ্ধান্ত পাশ করিয়েছিলেন, তিনিই এখন মোদীকে কালপ্রিট হিসেবে দেখাতে চাইছেন।’’ লক্ষ্মীনারায়ণের আরও অভিযোগ, ‘‘সমস্ত দুর্নীতিবাজ নেতারা একটি গোষ্ঠী বানিয়েছেন আর চন্দ্রবাবু নাইডু তাতে দৌড়ে ঢুকে পড়েছেন। কিন্তু রাজনীতির নাম করে দেশকে লুঠ করা সম্ভব হবে না।’’ রাজ্য বিজেপি সভাপতির দাবি, চন্দ্রবাবু নাইডু ভয় পেয়েছেন যে তাঁর দুর্নীতির ইতিহাস ফাঁস হয়ে যাবে, তাই তিনি কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন। সম্প্রতি চন্দ্রবাবু নাইডু বিজেপি-বিরোধী সর্বভারতীয় জোট গড়ার লক্ষ্যে দিল্লিতে বিরোধী দলের নেতাদের সঙ্গে মিলিত হন। নাইডু বলেন, বিশ্বাসযোগ্য একটি বিকল্প গড়ার লক্ষ্যে তিনি কাজ করছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর পদের প্রতি তিনি আকৃষ্ট হন।

```