Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন মোদী, একসঙ্গে খেলেন ডাল-চাপাটি

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: চাপাটি-ডাল-সবজি-স্যালাড। ৬৯তম জন্মদিনে গাঁধীনগরে মা হীরাবেনের সঙ্গেই জমিয়ে মধ্যাহ্ন ভোজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বেশ কয়েক ঘণ্টা একসঙ্গে কাটালেনও তাঁরা। মোদী বলেন, “মায়ের আশীর্বাদ এবং ভালবাসাই জী

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন মোদী, একসঙ্গে খেলেন ডাল-চাপাটি

শেষ আপডেট: 16 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: চাপাটি-ডাল-সবজি-স্যালাড। ৬৯তম জন্মদিনে গাঁধীনগরে মা হীরাবেনের সঙ্গেই জমিয়ে মধ্যাহ্ন ভোজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বেশ কয়েক ঘণ্টা একসঙ্গে কাটালেনও তাঁরা। মোদী বলেন, “মায়ের আশীর্বাদ এবং ভালবাসাই জীবনের সেরা প্রাপ্তি।” ছোট ছেলে পঙ্গকজ মোদীর সঙ্গে রাইসিন গ্রামেই থাকেন ৯৮ বছরের হীরাবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় প্রতি বছর জন্মদিনে কিছুটা সময় মায়ের সঙ্গেই কাটান মোদী। এ দিন সঙ্গে মায়ের সঙ্গে লাঞ্চ সেরে দেখা করেন প্রতিবেশীদের সঙ্গেও। নির্ধারিত কর্মসূচি মতো সোমবারই পৌঁছে গিয়েছিলেন আমদাবাদে। আজ মঙ্গলবারও ঠাসা কর্মসূচী ছিল তাঁর। সর্দার পটেল মূর্তি ঘিরে গড়ে ওঠা প্রকল্পগুলি ঘুরে দেখেন। যোগ দেন জনসভায়। এ দিন সকালে বিমান থেকে সর্দার প্যাটেলের মূর্তির একটি ভিডিয়ো তুলে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন মোদী। বলেছেন, “কেবাড়িয়াতে পৌঁছেছি। এই বিশাল স্ট্যাচু অব ইউনিটি দেখুন। সর্দার প্যাটেলকে আন্তরিক শ্রদ্ধা।” বারে বারেই নরেন্দ্র মোদী রাজনীতির আঙিনায় প্রচ্ছন্ন ভাবে তাঁর মাকে এনে ফেলেছেন। বিভিন্ন সময়ে সে কথা নিজেই ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। অনেক সময় সংবাদ মাধ্যমেও প্রকাশ পেয়েছে মা-ছেলের এই আপাত রাজনীতিহীন সম্পর্কের কথা। সে ভোট দিতে যাওয়া হোক বা মাকে প্রণাম করতে যাওয়া। অথবা নোট বাতিলের পর ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো হীরাবেনের ছবি। আসলে মোদী বারে বারেই বুঝিয়েছেন, মা তাঁর এক সম্পদ, সে বিরোধীরা যতই কটাক্ষ করুক না কেন।

```