Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকর্মা পুজোয় ধোপা, নাপিত, স্বর্ণকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা, লালকেল্লায় জানালেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে পিছিয়ে পড়াদের জন্য মোদীর প্রকল্প ছিল উজ্জ্বলা যোজনা। গ্রামে বা প্রত্যন্ত এলাকায় যারা এখনও কয়লা, ঘুঁটে প্রভৃত

বিশ্বকর্মা পুজোয় ধোপা, নাপিত, স্বর্ণকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা, লালকেল্লায় জানালেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 15 August 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে পিছিয়ে পড়াদের জন্য মোদীর প্রকল্প ছিল উজ্জ্বলা যোজনা। গ্রামে বা প্রত্যন্ত এলাকায় যারা এখনও কয়লা, ঘুঁটে প্রভৃতি উপাদানকে জ্বালানির মাধ্যম হিসেবে ব্যবহার করেন তাদেরকে বিনামূল্যে গ্যাস দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়। এরপরেও আরও একাধিক প্রকল্প এসেছে নানা সময়ে। এবছর ৭৭তম স্বাধীনতা দিবসের (77th Independence Day) দিনে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বললেন, তার পরবর্তী প্রকল্প হল বিশ্বকর্মা যোজনা। পিছিয়ে পড়া ও অনগ্রসর শ্রেণির মানুষজনের সুবিধার্থে এই প্রকল্পের সূচনা করতে চলেছেন তিনি।

এদিন লালকেল্লা থেকে (77th Independence Day) মোদী তাঁর ভাষণে বলেছেন, স্বর্ণকার, নাপিত, তাঁতি, সুতার, রাজমিস্ত্রি, ধোপার মতো বংশ পরম্পরায় চলে আসা পেশাগুলির জন্য বিশ্বকর্মা যোজনা শুরু করা হবে। প্রায় ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে ওই প্রকল্প শুরু হবে। তবে ঠিক কী প্রকল্প তিনি শুরু করতে চলেছেন সে বিষয়ে অবশ্য এখনই বিশদে কিছু বলেননি প্রধানমন্ত্রী।

https://twitter.com/TheWallTweets/status/1691296878003109888

আরও পড়ুন: মোদীর বহুবর্ণের পাগড়িতে রাজস্থানি বাঁধনির কাজ, লালকেল্লার ভাষণে নজর কাড়ল আবারও

স্বাধীনতার ১০০ বছরে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, পরিকাঠামো এখন অর্থনীতির চালিকাশক্তি। তার গতি আরও বাড়াতে হবে। মোদী বলেছেন, দেশের কোণায় কোণায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। পাঁচ বছরের মেয়াদে সাড়ে ১৩ কোটি গরিব ভাইবোন দারিদ্র থেকে বেরিয়ে এসে নিউ মিডল ক্লাসে উত্তীর্ণ হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য, আগামী পাঁচ বছরে দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তিনটি অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে।


```