Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘মন কি বাত’-এ আদিবাসী সমাজের গুণিজনের পদ্ম সম্মান প্রাপ্তির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানের ভাষণে দেশের আদিবাসী সমাজকে (tribal society) নিয়ে তাঁর মনের কথা শুনিয়েছেন। এ বছর পদ্ম সম্মান (Padma honor) প্রাপকের তালিকায় জনজাতি

‘মন কি বাত’-এ আদিবাসী সমাজের গুণিজনের পদ্ম সম্মান প্রাপ্তির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 29 January 2023 08:23

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানের ভাষণে দেশের আদিবাসী সমাজকে (tribal society) নিয়ে তাঁর মনের কথা শুনিয়েছেন। এ বছর পদ্ম সম্মান (Padma honor) প্রাপকের তালিকায় জনজাতি সম্প্রদায়ের বহু মানুষের নাম রয়েছে। ভাষণে সেই প্রসঙ্গ আনেন প্রধানমন্ত্রী। প্রশংসা করেন সম্মান প্রাপকদের।

প্রধানমন্ত্রী বলেন, "জনজাতিদের জীবনযাত্রা ব্যস্ত নগর জীবনের থেকে আলাদা। তাদের নিজস্ব চ্যালেঞ্জও রয়েছে। এ সব সত্ত্বেও আদিবাসী সমাজ সবসময় তাদের ঐতিহ্য সংরক্ষণে আন্তরিক।"

টোটো, হো, কোই, কুভি এবং মান্দার মতো উপজাতীয় ভাষা নিয়ে কাজ করা বেশ কয়েকজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে এবার। তাঁদের কথা উল্লেখ করে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। বিভিন্ন উপজাতি গোষ্ঠীর জন্য কাজ করা ব্যক্তিদেরও সম্মান জানানো হয়েছে।"

এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের অনেকেই আছেন একদা নকশাল প্রভাবিত অঞ্চলের বাসিন্দা। সেখানকার যুবকদের মূলধারায় ফিরিয়ে আনতে তাঁরা অবদান রেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী।

ভাষণে বাজরা চাষের গুরুত্ব উল্লেখ করেন মোদী। ভারতের উদ্যোগের পর জাতিসংঘ এ বছরটি আন্তর্জাতিক বাজরা বছর পালনের সিদ্ধান্ত নিয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে এক দুপুরে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, লোকসভার স্পিকার প্রমুখ বাজরার তৈরির খাবার খেয়ে মধ্যাহ্ন ভোজ সারেন।

এই খাদ্য শস্যের গুণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ এখনও বাজরাকে তাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান করে রেখেছে। সেই কৃষকেরা আজ খুশি যে গোটা বিশ্বে এখন বাজরার গুরুত্ব বাড়ছে।

রাজ্যপাল এবার যাত্রায় বেরোবেন, ঘোষণা দক্ষিণেশ্বর থেকে


```