Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সরছে মোদীর বাসভবন, ভাঙা হবে উপরাষ্ট্রপতির বাড়ি

দ্য ওয়াল ব্যুরো : সেন্ট্রাল ভিস্টা রি ডেভেলপমেন্ট প্রকল্পে সংসদ ভবন ও তার আশপাশের এলাকা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন সরে আসছে নর্থ ব্লকের কাছাকাছি। উপরাষ্ট্রপতি

সরছে মোদীর বাসভবন, ভাঙা হবে উপরাষ্ট্রপতির বাড়ি

শেষ আপডেট: 16 January 2020 05:48

দ্য ওয়াল ব্যুরো : সেন্ট্রাল ভিস্টা রি ডেভেলপমেন্ট প্রকল্পে সংসদ ভবন ও তার আশপাশের এলাকা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন সরে আসছে নর্থ ব্লকের কাছাকাছি। উপরাষ্ট্রপতি বর্তমানে যে ভবনে থাকেন, তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর নতুন ভবনও হবে নর্থ ব্লকের কাছাকাছি। বর্তমানে যেখানে সংসদ ভবন রয়েছে, তার পাশাপাশি গড়ে তোলা হবে আর একটি পার্লামেন্ট বিল্ডিং। তা হবে ত্রিকোণাকার। একটি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় গড়ে তোলা হবে। অর্থাৎ সেখানে সব মন্ত্রকের সচিবেরই অফিস থাকবে। এর ফলে আগামী দিনে ভিআইপিদের যাতায়াতের ফলে সাধারণ মানুষের অসুবিধা হবে কম। লুতিয়েনস দিল্লি যানজট থেকে মুক্তি পাবে। একটি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবন এত কাছাকাছি থাকবে যে তিনি ইচ্ছা করলে হেঁটে অফিসে যেতে পারবেন। নর্থ ব্লক ও সাউথ ব্লককে দু’টি মিউজিয়ামে পরিণত করে তোলা হবে। নতুন সংসদ ভবনে ৯০০ থেকে ১২০০ সাংসদের বসার জায়গা থাকবে। তাঁদের আসন হবে আরও আরামদায়ক। প্রতিটি টেবিলে কম্পিউটার স্ক্রিন থাকবে। ইন্ডিয়া গেটের কাছে তৈরি হবে একটি পার্ক। সেন্ট্রাল ভিস্টা বিস্তৃত হবে যমুনা নদী অবধি। ২০২২ সালে দেশ যখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে তখনই তৈরি হয়ে যাবে নতুন সংসদ ভবন। কেন্দ্রীয় সচিবালয়ের নতুন ভবন তৈরি হবে ২০২৪ সালের মধ্যে। গত বছর অক্টোবর মাসে গুজরাতের এইচসিপি ডিজাইনিং নামে একটি সংস্থা এই প্রকল্পের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছে। সেজন্য তাদের দিতে হবে ২২৯.৭৫ কোটি টাকা। তারা পুরো প্রকল্পের মাস্টার প্ল্যান তৈরি করবে।

```