Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভোটের উত্তরপ্রদেশে রেশনে গরিবের তেল, নুন, চানা, ডালের প্যাকেটে মোদী, যোগীর ছবি!

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (assembly poll) আর বেশি দেরি নেই। ধারেভারে বিরোধীদের (opposition) চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি (bjp), যোগী আদিত্যনাথ (yogi)। কিন্তু তা সত্ত্বেও সরকারি প্রকল্প, কর্মসূচি রূপায়ণে যেখানে যতটুকু প্রচারের সুয

ভোটের উত্তরপ্রদেশে রেশনে গরিবের তেল, নুন, চানা, ডালের প্যাকেটে মোদী, যোগীর ছবি!

শেষ আপডেট: 12 December 2021 16:28

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (assembly poll) আর বেশি দেরি নেই। ধারেভারে বিরোধীদের (opposition) চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি (bjp), যোগী আদিত্যনাথ (yogi)। কিন্তু তা সত্ত্বেও সরকারি প্রকল্প, কর্মসূচি রূপায়ণে যেখানে যতটুকু প্রচারের সুযোগ আছে, তা হাতছাড়া করতে নারাজ ক্ষমতাসীন দল। রবিবার রাজ্যের বিনামূল্যে রেশন স্কিমের (free ration scheme) আওতায় ৮০ হাজার রেশন দোকানের মাধ্যমে গরিবগুর্বো জনতাকে নুন (salt), রিফাইন্ড তেল (refined oil), চানা (chana) বিলি করা হল। সেই তেল, নুন, চানার প্যাকেটে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগীর মুখের (photo) ছবি! কিছু প্যাকেটের গায়ে আবার লেখা এবারের ভোটে বিজেপির ব্যবহার করা সেই স্লোগান-'সোচ ইমানদার, কাম দমদার'। দিন কুড়ি আগে কেন্দ্রের মোদী সরকারই চলতি ডিসেম্বর সামনের মার্চ ,মানে আরও চার মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। গত বছর কোভিড ১৯ জনিত সঙ্কটকালে চালু হওয়া এই যোজনায় জাতীয় খাদ্য  সুরক্ষা আইনের আওতাধীন সব উপভোক্তা মাসে মাথাপিছু বিনা পয়সায় ৫ কেজি অতিরিক্ত রেশন পান। উত্তরপ্রদেশ সরকার বিধানসভা ভোটের ২ মাস বাকি থাকতে এক ধাপ এগিয়ে এই স্কিমের সুবিধাভোগীদের প্রত্যেককে অতিরিক্ত ১ কেজি ডাল, তেল, নুন, চানা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রেশন দোকান মারফত্ গরিবদের দেওয়া এইসব সামগ্রীর প্যাকেটে শোভা পাচ্ছে মোদী, যোগী জুটির মুখের  ছবি। সামনের মার্চ পর্যন্ত রাজ্যের প্রায় ১৫ কোটি উপভোক্তা এই প্যাকেটজাত খাদ্যপণ্য পাবেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ভোট যখন  দুয়ারে, তখন সেই লক্ষ্যেই যোগী সরকারের এই পদক্ষেপ বলে অভিমত পর্যবেক্ষক মহলের। যোগী সরকার শনিবার ট্যুইট করে জানায়, এটা ‘ডাবল রেশন’ স্কিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক বছরে যে যে রাজ্যে বিধানসভা ভোট  হয়েছে, সেখানেই ‘ডাবল ইঞ্জিন সরকারে’র ধুয়ো তুলেছেন। অর্থাত্ কেন্দ্রের মতো রাজ্যে রাজ্যে বিজেপি সরকার চাই। কেন্দ্রে, রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের জোয়ার  বয়ে যাবে, এটাই তাঁর ব্যাখ্যা। সেই আদলেই এবার ডাবল রেশন স্কিমের কথা যোগীর মুখে।    

```