Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক ১৬ ও ১৭ জুন

দ্য ওয়াল ব্যুরো : দু’মাস লকডাউন চলার পরে ভারতে কিছু ছাড় দেওয়া হয়েছে লকডাউনে। তার পরে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক ১৬ ও ১৭ জুন

শেষ আপডেট: 12 June 2020 17:32

দ্য ওয়াল ব্যুরো : দু’মাস লকডাউন চলার পরে ভারতে কিছু ছাড় দেওয়া হয়েছে লকডাউনে। তার পরে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ ও ১৭ জুন ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়, চলতি সপ্তাহে দেশে রেকর্ড বেড়েছে করোনা পজিটিভের সংখ্যা। প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা তিন লক্ষের বেশি। সবচেয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্তের বিচারে বিশ্বে ভারতের স্থান চার নম্বরে। সরকারিভাবে জানানো হয়েছে, করোনায় মারা গিয়েছেন ৮৫০০ জন। অনেকের ধারণা, মারা গিয়েছেন এর চেয়ে অনেক বেশি মানুষ। প্রায় ৭০ দিন লকডাউন চলার ফলে দেশের অর্থনীতির হাল হয়ে পড়েছে শোচনীয়। গত সপ্তাহে সরকার বেশিরভাগ গণ পরিবহণ চালু করে দিয়েছে। খুলে গিয়েছে বেশিরভাগ অফিস ও শপিং মল। কিন্তু স্বাস্থ্যকর্মীরা বলছেন, আরও কয়েক সপ্তাহ সম্ভবত করোনা রোগীর সংখ্যা বাড়বে। দেশের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি মুম্বই, দিল্লি ও চেন্নাইতে। সেখানে হাসপাতালগুলির পক্ষে নতুন রোগী ভর্তি করানো প্রায় সম্ভব হচ্ছে না। দিল্লিতে আম আদমি পার্টির সরকারের ধারণা, জুলাইয়ের শেষে করোনা আক্রান্তের সংখ্যা হবে সাড়ে পাঁচ লক্ষের বেশি। স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে সেই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে না। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে মারা গিয়েছেন প্রায় ২ হাজার মানুষ। ভারত সহ সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়াতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

```