
শেষ আপডেট: 11 November 2018 18:30
বারাণসী বাইপাস ফেজ়-১[/caption]
যদিও বারাণসীর স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিজ্ঞতা ততটা সুখকর নয়। কাশী রয়েছে কাশীতেই! তবে ফের যখন ভোট আসছে, প্রতিশ্রুতি রাখতে এ বার বারাণসীর পরিকাঠামো উন্নয়নের গতি বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।
সোমবার বারাণসীতে নদী বন্দর উদ্বোধন করলেন তিনি। কেন্দ্রে মোদী সরকার পত্তনের পর পরই পরিবহণ মন্ত্রক ঘোষণা করেছিল গঙ্গাবক্ষে চারটি জলপথ বন্দর তৈরি করা হবে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় কেন্দ্রীয় জল মার্গ বিকাশ যোজনার আওতায় প্রথম পর্যায়ে নদী বন্দর গড়ে তোলা হবে বারাণসী, গাজিপুর, সাহেবগঞ্জ এবং হলদিয়ায়। এতদিনে তার প্রথম বন্দর উদ্বোধন হল বারাণসীতে।
[caption id="attachment_51314" align="aligncenter" width="1280"]
কোথাও কোথাও চওড়া হয়েছে পথঘাট[/caption]
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক জানিয়েছে, অক্টোবর মাসের শেষ দিকে কলকাতা থেকে ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি পেপসিকোর একটি পণ্যবাহী ভেসেল রওনা হয়েছিল। এ দিন বারাণসীর নদী বন্দরে সেই ভেসেলটিকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন প্রধানমন্ত্রী। তিনি জানান, হলদিয়া থেকে বারাণসীর মধ্যে দেড় থেকে ২ হাজার টন পণ্যবাহী ভেসেল এ বার গঙ্গা পথে যাতায়াত করতে পারবে।
[caption id="attachment_51315" align="aligncenter" width="1280"]
রাতের বন্দর[/caption]
তবে বারাণসীতে বন্দর উদ্বোধন নিয়েও এ দিন বিরোধীরা বিঁধতে চেয়েছেন প্রধানমন্ত্রীকে। তৃণমূলের এক সাংসদ বলেন, প্রথমত এই প্রকল্পের ভাবনা এবং বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে আলোচনা কেন্দ্রে ইউপিএ জমানাতেই শুরু হয়েছিল। এমনকী তৎকালীন পর্যটন প্রতিমন্ত্রী তথা তৃণমূলের প্রয়াত সাংসদ সুলতান আহমেদ প্রস্তাব দিয়েছিলেন, বারাণসীতে থেকে কলকাতা ও হলদিয়া পর্যন্ত নদীপথে পর্যটনের রুটও তৈরি করা হবে। ফলে এই ভাবনা বর্তমান সরকারের অনন্য নয়। দ্বিতীয়ত, লোকসভা ভোট এগিয়ে আসায় বারাণসীতে বন্দর নির্মাণের কাজ তড়িঘড়ি সেরে ফেলা হল। কিন্তু কথা ছিল, বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত পণ্যবাহী যান চলাচল করবে। তা হলে সেই পরিকাঠামো নির্মাণ এখনও কেন হল না হলদিয়ায়? এবং তা হয়নি বলেই কলকাতা থেকে পেপসিকোর ভেসেল পাঠাতে হয়েছে বারাণসীতে।
[caption id="attachment_51316" align="aligncenter" width="1024"]
বন্দরের একাংশ[/caption]
নদী বন্দরের পাশাপাশি এ দিন বারাণসীতে একটি রিং রোড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ৫৬ নম্বর জাতীয় সড়ক চার লেন করার পর এ দিন আনুষ্ঠানিক তা জাতির উদ্দেশে উৎসর্গ করেন বারাণসীর সাংসদ।