Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন, সেই রিকশওয়ালার সঙ্গে দেখা করলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নাম মঙ্গল কেওয়াত। বারাণসীতে রিকশ চালান। মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১৬ ফেব্রুয়ারি নিজের নির্বাচন কেন্দ্র বারাণসীতে একদিনের জন্য গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সুযোগে দেখা করলেন রিক

মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন, সেই রিকশওয়ালার সঙ্গে দেখা করলেন মোদী

শেষ আপডেট: 18 February 2020 11:53

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নাম মঙ্গল কেওয়াত। বারাণসীতে রিকশ চালান। মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১৬ ফেব্রুয়ারি নিজের নির্বাচন কেন্দ্র বারাণসীতে একদিনের জন্য গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সুযোগে দেখা করলেন রিকশওয়ালার সঙ্গে। তাঁকে বললেন, আপনার মেয়ে ভাল আছে তো? মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান'-এ সাড়া দিয়ে নিজের গ্রামে গঙ্গার তীর পরিষ্কার করেছিলেন মঙ্গল। সেজন্য তাঁর প্রশংসা করেন মোদী। তাঁর স্বাস্থ্যের খবর নেন। মঙ্গলের মেয়ের বিয়েতে আসতে না পারলেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন। মঙ্গল সংবাদ সংস্থাকে বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেছিলাম। আমি নিজে গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে নিমন্ত্রণের চিঠি দিয়ে আসি। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আমাদের চিঠি দেন। আমরা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলাম।" মঙ্গলের স্ত্রী রেণু দেবী বলেছিলেন, বিয়েতে না আসতে পারলেও মোদী যেন বারাণসীতে এলে তাঁদের সঙ্গে দেখা করেন।

```