Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে প্রধানমন্ত্রী! সভা করতে পারেন কলকাতায়

রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, কলকাতায় সভা করতে পারেন তিনি! বিজেপি সূত্রে খবর এমনটাই।

তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে প্রধানমন্ত্রী! সভা করতে পারেন কলকাতায়

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 4 July 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 July) তৃণমূলের বিরাট কর্মসূচি। তবে তার আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুধু তাই নয়, কলকাতায় (Kolkata) সভা করতে পারেন তিনি! বিজেপি সূত্রে খবর এমনটাই।

৩ জুলাই রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি তৃণমূলের বিসর্জনের ডাক দিয়েছেন। পাশাপাশি, ২৬-র ভোটে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য সকলকে প্রস্তুত হতে বলেছেন তিনি। রাজ্য বিজেপির নতুন সভাপতিকে নিয়েই চলতি মাসে সভা করতে পারেন নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে মোদীর।  বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তাঁর জনসভা। 

বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যের মাথায় তুলে দেওয়া হয় বঙ্গ বিজেপির কাণ্ডারির মুকুট। দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই আক্রমণাত্মক ভঙ্গি দেখা যায় শমীকের। বলেন, ‘‘একদিন বাংলায় বিজেপি অপাঙক্তেয় ছিল, আমাদের ভোট ১ শতাংশের নীচে ছিল। আর আজ বাংলার মানুষ তৃণমূলকে হঠিয়ে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন। এবারে আর দু'শ পার নয়, তৃণমূলের পরপার নিশ্চিত।"

শমীক এও বলেন, "মমতার বিকল্প মুখ কোথায়? বাংলার মানুষ স্থির করে নিয়েছেন, ছাব্বিশের ভোটে তৃণমূলকে তাঁরা বিদায় দেবেন, কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক আর কাজে লাগছে না। দুর্নীতির সরকারকে হঠাতে মানুষ বদ্ধ পরিকর।” এখন নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় জনসভায় নরেন্দ্র মোদীকে পাশে পেলে তাঁর যে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে তা বলাই বাহুল্য। 
 


```