Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার গড়ার দাবি জানাতে রাত আটটায় রাষ্ট্রপতির কাছে মোদী

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা ভোটে এনডিএ পেয়েছে ৩৪৯ টি আসন। বিজেপি একাই পেয়েছে ৩০০-র বেশি আসন। এরপর শনিবার রাত আটটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাব

সরকার গড়ার দাবি জানাতে রাত আটটায় রাষ্ট্রপতির কাছে মোদী

শেষ আপডেট: 25 May 2019 12:04

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা ভোটে এনডিএ পেয়েছে ৩৪৯ টি আসন। বিজেপি একাই পেয়েছে ৩০০-র বেশি আসন। এরপর শনিবার রাত আটটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন। তার আগে সংসদের সেন্ট্রাল হলে বিজয়ী এনডিএ নেতারা বৈঠকে বসবেন। শুক্রবারই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছেন। তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের ইস্তফাপত্রও এদিন রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে। ইস্তফা গ্রহণ করে রাষ্ট্রপতি মোদীকে বলেছেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত আপনারা কাজ চালিয়ে যান। শনিবার সকালে রাষ্ট্রপতি ষোড়শ লোকসভা ভেঙে দেন। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ মে মন্ত্রিসভা রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ করেছে, তা মেনে নেওয়া হল। সেইমতো ষোড়শ লোকসভা ভেঙে দেওয়া হল।  নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে নব নির্বাচিত সাংসদদের তালিকা জমা দিয়েছে। শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং অপর দুই নির্বাচন কমিশনার অশোক লাভাসা ও সুশীল চন্দ্রা রাষ্ট্রপতির কাছে ওই তালিকা জমা দেন। এর পরেই সপ্তদশ লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়।

```