Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমুদ্রের নীচ দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার কেবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সমুদ্রের নীচ থেকে ২৩১২ কিলোমিটার লম্বা অপটিকাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই থেকে সেই কেবল লাইন গিয়েছে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার অবধি। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের

সমুদ্রের নীচ দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার কেবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 10 August 2020 07:44

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সমুদ্রের নীচ থেকে ২৩১২ কিলোমিটার লম্বা অপটিকাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই থেকে সেই কেবল লাইন গিয়েছে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার অবধি। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের টেলিকম পরিষেবা আগের চেয়ে অনেক উন্নত হবে। ভারতের মূল ভূখণ্ডের মতোই হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটি পাবেন সেখানকার মানুষ। ভারতে এই প্রথম সমুদ্রের নীচ দিয়ে কেবল লাইন পাতা হল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মোদী ওই প্রকল্পের উদ্বোধন করেন। এদিন ওই লাইন চালু করে প্রধানমন্ত্রী বলেন, " পোর্ট ব্লেয়ার, লিটল আন্দামান ও স্বরাজ দ্বীপ সহ আন্দামানের এক বিরাট অংশে পরিষেবা দেবে এই কেবল লাইন।" পোর্ট ব্লেয়ার থেকে ওই কেবল লাইন গিয়েছে স্বরাজ দ্বীপ (হ্যাভলক), লিটল আন্দামান, কার নিকোবর, কামরতা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গতে। মোদী বলেন, "কোনও প্রকল্প যত বড় হয়, তাকে ততই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দেরি সত্ত্বেও এই প্রকল্প যে শেষ হয়েছে, সেজন্য আমি খুশি। আন্দামান দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম। সেখানকার মানুষ কঠিন পরিশ্রমী। সেখানে উন্নত মানের টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।" টেলিকম দফতরের এক অফিসার বলেন, "আগামী দিনে আন্দামান-নিকোবরের মানুষ হাই স্পিড টেলিকম ও ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। এতে সাধারণ মানুষের যেমন সুবিদা হবে, তেমনই সুবিধা হবে প্রশাসনেরও।" টেলিকম দফতরের বিবৃতিতে বলা হয়েছে, "টেলিকম ও ব্রডব্যান্ড কানেকটিভিটির উন্নতি হলে দ্বীপপুঞ্জে পর্যটন ব্যবসা বাড়বে। আরও বেশি কর্মসংস্থান হবে। অর্থনীতির উন্নতি হবে। মানুষের জীবনযাত্রার মান বাড়বে।" টেলিকম দফতর জানিয়েছে, টেলিফোনের ভাল কানেকটিভিটি থাকলে বিজনেস প্রসেস আউটসোর্সিং ও মাঝারি ও ছোট শিল্পের সুবিধা হবে। সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল পাতার জন্য অর্থ দিয়েছে যোগযোগ মন্ত্রকের অধীন ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড। পুরো প্রকল্পে খরচ হয়েছে ১২২৪ কোটি টাকা। ওই প্রকল্প রূপায়ণ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবে কাজ করেছে টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড।

```