Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখনউ গিয়ে লখিমপুর নিয়ে টুঁ শব্দ করলেন না মোদী, রইল কেবল কেন্দ্রের প্রশংসা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা নিয়ে যখন দেশের রাজনীতি তোলপাড়, তখন লখনউ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে যথারীতি কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বললেন তিনি। তবে টুঁ শব্দটি করলেন না লখিমপুর

লখনউ গিয়ে লখিমপুর নিয়ে টুঁ শব্দ করলেন না মোদী, রইল কেবল কেন্দ্রের প্রশংসা

শেষ আপডেট: 5 October 2021 13:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা নিয়ে যখন দেশের রাজনীতি তোলপাড়, তখন লখনউ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে যথারীতি কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বললেন তিনি। তবে টুঁ শব্দটি করলেন না লখিমপুর নিয়ে। লখিমপুরে গত রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৪ জন ছিলেন কৃষক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাল্টা আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে তাদের দলের তিন কর্মী ও এক গাড়ি চালককে পিটিয়ে মারার অভিযোগও তোলে বিজেপি। তা নিয়েই গত কয়েকদিন ধরে তুলকালাম চলছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী থেকে শুরু করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে লখিমপুর নিয়ে আওয়াজ তুলেছেন। কিন্তু এই বিতর্কিত প্রসঙ্গে লখনউতে গিয়ে কোনও কথাই তোলেননি প্রধানমন্ত্রী। মমতাদের শপথবাক্য পাঠ করাতে বৃহস্পতিবার বিধানসভায় যাবেন ধনকড় প্রিয়ঙ্কা গান্ধী সম্প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন মোদীর উদ্দেশে, বলেন প্রধানমন্ত্রী লখনউ গেছেন, তাহলে কি লখিমপুরেও যাবেন সেখান থেকে? লখনউ থেকে লখিমপুর হেলিকপ্টারে মাত্র ১৫ মিনিটের পথ। লখনউতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে কেন্দ্র সরকার গরীবদের অ্যাকাউন্টে এক লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ১ কোটি ১৩ লক্ষ বাড়ি বানিয়ে দেওয়ার কথা রয়েছে। এখনও পর্যন্ত ৫০ লক্ষ বাড়ি গরীবদের জন্য তৈরি করে দিয়েছে কেন্দ্র সরকার। এদিন সকালেই আবার ভার্চুয়াল মাধ্যমে আবাস যোজনার ৭৫ হাজার উপভোক্তার হাতে বাড়ি তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী। লখিমপুর খেরি জেলায় উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি অনুষ্ঠান ছিল রবিবার। তাই তিনি আসার আগে অনেক কৃষক জমায়েত শুরু করেন। নয়া কৃষি আইনের প্রতিবাদে স্লোগান ওঠে। প্রশাসনিক সূত্রের খবর, এই সময়েই আন্দোলনকারী কৃষকদের বাধা দেয় পুলিশ এবং বিজেপি কর্মীরা। দু'পক্ষের বচসা শুরু হয়ে যায়। উত্তাপ বাড়তে থাকে এলাকায়। অভিযোগ, এমনই সময়ে আচমকা কৃষকদের উপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়! ওই গাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল বলে জানা গেছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশের রাজনীতি যখন উত্তাল তখন লখনউতে গিয়েও এ ব্যাপারে মুখ না খুলে নতুন করে সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```