Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

টেলি-প্রম্পটার নয়, স্বাধীনতা দিবসের ভাষণে কাগজেই ভরসা রাখলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জাতির উদ্দেশে ভাষণ দিলেন লালকেল্লা থেকে। এটি লালকেল্লা থেকে মোদীর নবম ভাষণ। এই বছর যন্ত্রের (Teleprompter) বদলে কাগজেই ভরসা রাখলেন মোদী। শুরু থেকেই টেলি-

টেলি-প্রম্পটার নয়, স্বাধীনতা দিবসের ভাষণে কাগজেই ভরসা রাখলেন মোদী

শেষ আপডেট: 15 August 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জাতির উদ্দেশে ভাষণ দিলেন লালকেল্লা থেকে। এটি লালকেল্লা থেকে মোদীর নবম ভাষণ। এই বছর যন্ত্রের (Teleprompter) বদলে কাগজেই ভরসা রাখলেন মোদী।

শুরু থেকেই টেলি-প্রম্পটারের থেকে দূরেই থাকলেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই স্বাধীনতার ৭৫ পূর্তি উপলক্ষে দেশবাসীকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন মোদী। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে সারা দেশ জুড়ে।

এদিন সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রীর মাথায় দেখা যায় সাদার উপর ভারতের তেরঙার  রঙের ছোপ ছোপ পাগড়ি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে স্মৃতিচারণা করেন মোদী।

আজ ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন। বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী সকলের কথায় স্মরণ করেন মোদী আজকের মঞ্চ থেকে।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দের ঘর এই ভারত।  আজকের দিনে তিনি বীরসা মুন্ডা, তিরথ সিং সীরাম রাজুকেও স্মরণ করেছেন। মঙ্গল পান্ডে, তাঁতিয়া টোপিও বাদ যাননি তাঁর ভাষণ থেকে।

ভবিষ্যতে ৫টি বড় সংকল্প  নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ বছর এই সংকল্পগুলিতে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশে ডাক দিয়েছেন তিনি।

ভারতের বিকাশ, দাসত্ব থেকে মুক্তি, উত্তরাধিকার নিয়ে গর্ব, ঐক্যবদ্ধ থাকতে হবে, নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে- এই পাঁচ সংকল্পের কথা আজ বলেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে নারীশক্তির  জয়গান গেয়েছেন লালকেল্লা থেকে।

সাদার উপর গেরুয়া আর সবুজের ছাপ, প্রধামনন্ত্রীর পাগড়িতেও এবার তেরঙার ছোঁয়া


```