উমফান-বিধ্বস্ত ওড়িশার জন্য ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরো: সুপার সাইক্লোন উমফান বিধ্বস্ত বাংলার জন্য হাজার কোটি টাকার পাশাপাশি, পড়শি রাজ্য ওড়িশার জন্যও ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবারই জরুরি সফরে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। আকাশপথে
শেষ আপডেট: 21 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: সুপার সাইক্লোন উমফান বিধ্বস্ত বাংলার জন্য হাজার কোটি টাকার পাশাপাশি, পড়শি রাজ্য ওড়িশার জন্যও ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবারই জরুরি সফরে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। আকাশপথে ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকা। এর পরে তিনি যান ওড়িশা। আকাশ পথে ঘুরে দেখেন জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ। দেড় ঘণ্টা ধরে সেখানকার পরিস্থিতিও খতিয়ে দেখে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও রাজ্যপাল গণেশী লালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজ্যের কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ চান। এর পরেই ঘোষণা করেন ৫০০ কোটি টাকার সহায়তার।
মোদীর ওড়িশা পরিদর্শনের সময়ে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপ সারেঙ্গি। সকলের সঙ্গে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। এর পরে বিরজু পট্টনায়েক বিমানবন্দর থেকে ফিরে যান দিল্লির উদ্দেশে।
আরও পড়ুন
ওড়িশার পরিস্থিতি দেখার পরে মোদী জানান, আগাম প্রস্তুতি নিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে ওড়িশা সরকার। কিন্তু তার পরেও সুপার সাইক্লোন যে ক্ষতি করেছে রাজ্যটির, তা ভাবা যায় না। রাজ্যের বড় অংশের বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, গোটা রাজ্যকে দাঁড় করানো, ঘরহারা মানুষদের পুনর্বাসন দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই কোভিড পরিস্থিতিতে।
আগাম উমফানের আশঙ্কা বার্তা পেয়ে ওড়িশা ও বাংলা এই দুই রাজ্যই দু-তিন দিন ধরে উপকূলবর্তী এলাকার এবং ঝড় বয়ে যেতে পারার সম্ভাব্য এলাকার বহু মানুষকে সরিয়ে দেয়। ঘর থেকে বেরোতে বারণ করে আগে থেকে। এনডিআরএফের দলও মোতায়েন করা হয় বহু জায়গায়। সে জন্যই প্রাণহানি অনেকগুলিই এড়ানো গিয়েছে বলে দাবি করেছে দুই রাজ্যই। তার পরেও বাংলায় এই সংখ্যাটা প্রায় ৮০। ওড়িশাতেও এই সংখ্যা কম নয়।