Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধর্ম পালন করছেন না মোদী, বাজপেয়ীর কথা তুলে কটাক্ষ চন্দ্রবাবুর

দ্য ওয়াল ব্যুরো : ২০০২ সালে দাঙ্গার সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বাজপেয়ীর সেই কথাটি উদ্ধৃত করে বললেন, প্রধা

রাজধর্ম পালন করছেন না মোদী, বাজপেয়ীর কথা তুলে কটাক্ষ চন্দ্রবাবুর

শেষ আপডেট: 11 February 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো : ২০০২ সালে দাঙ্গার সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বাজপেয়ীর সেই কথাটি উদ্ধৃত করে বললেন, প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করছেন না। তাঁর অভিযোগ, অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন পৃথক তেলেঙ্গনা রাজ্য তৈরি করা হয়, তখন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, অন্ধ্রকে স্পেশ্যাল স্ট্যাটাস দেওয়া হবে। কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি। রাজ্যের জন্য স্পেশ্যাল স্ট্যাটাসের দাবীতে এদিন চন্দ্রবাবু দিল্লিতে একদিনের অনশনে বসেছেন। চন্দ্রবাবুর কথায়, প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী বলেছিলেন, গুজরাতে রাজধর্ম পালন করা হচ্ছে না। এখন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও রাজধর্ম পালন করছেন না মোদী। যা আমাদের প্রাপ্য, তা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা জানি কীভাবে নিজেদের প্রাপ্য আদায় করতে হয়। রবিবারই অন্ধ্রপ্রদেশে জনসভা করেন মোদী। চন্দ্রবাবু সেকথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রচার করতে গিয়ে মোদী জনগণের অর্থের অপচয় করছেন। চন্দ্রবাবুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টি গতবছর এনডিএ ত্যাগ করে। তাদের অভিযোগ ছিল, মোদী সরকার অন্ধ্রকে প্রতিশ্রুতিমতো বিশেষ মর্যাদা দেয়নি। তার পর থেকেই ওই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চন্দ্রবাবু। গতবছর ২০ এপ্রিল তিনি নিজের জন্মদিনে বিজয়ওয়াদায় অনশন করেন। গতবছর জুলাইয়ে, সংসদের বাদল অধিবেশনে তেলুগু দেশম কেন্দ্রীর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। কিন্তু তা পরাজিত হয়। কোনও রাজ্য বিশেষ মর্যাদা পেলে কেন্দ্রীয় সরকার থেকে বাড়তি অর্থ পায়। রবিবার মোদী বলেন, স্পেশ্যাল স্ট্যাটাস পেলে অন্ধ্র যে পরিমাণ অর্থ পেত, বাস্তবে তার চেয়ে বেশিই দেওয়া হয়েছে। কিন্তু চন্দ্রবাবু রাজ্যের উন্নয়ন করতে পারেননি। কোন খাতে কত খরচ করেছেন, তার হিসাবও দিতে পারছেন না। তিনি এখন মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এদিন সকাল সাড়ে আটটায় দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে চন্দ্রবাবু অনশন শুরু করেন। তার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মারক সৌধে শ্রদ্ধা জানিয়ে আসেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা অনশন মঞ্চে আসেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রী যেখানেই যান, মিথ্যা কথা বলেন। তিনি অন্ধ্রে গিয়ে মিথ্যা বলে এসেছেন। উত্তর-পূর্ব ভারতে গিয়ে মিথ্যা বলে এসেছেন। তাঁর কোনও বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই। এদিন তেলুগু দেশমের বহু জনপ্রতিনিধি, অন্ধ্রের বিভিন্ন সামাজিক সংগঠন এবং ছাত্র সংগঠন চন্দ্রবাবুর সঙ্গে অনশনে যোগ দেবে। মঙ্গলবার চন্দ্রবাবু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে।

```