Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খারাপ আবহাওয়ায় উড়তে পারল না হেলিকপ্টার, উত্তরপ্রদেশে ভার্চুয়াল জনসভা করলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : সোমবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনৌরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর হেলিকপ্টার (Helicopter) উড়তে পারেনি। তাই তিনি এদিন দুপুরে ভার্চুয়াল জনসভা করেন। স

খারাপ আবহাওয়ায় উড়তে পারল না হেলিকপ্টার, উত্তরপ্রদেশে ভার্চুয়াল জনসভা করলেন মোদী

শেষ আপডেট: 7 February 2022 08:15

দ্য ওয়াল ব্যুরো : সোমবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনৌরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর হেলিকপ্টার (Helicopter) উড়তে পারেনি। তাই তিনি এদিন দুপুরে ভার্চুয়াল জনসভা করেন। সভার শুরুতেই তিনি ক্ষমা চেয়ে নেন জনতার কাছে। তাঁর কথায়, “আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি। নির্বাচন কমিশন কিছু ছাড় দেওয়ার পরে আমি ভেবেছিলাম, ব্যক্তিগতভাবে বিজনৌরে এসে প্রচার করব। কিন্তু আবহাওয়ার জন্য আমার হেলিকপ্টার উড়তে পারেনি। তাই ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জনসভা করতে হল।” আগামী ১০ ফেব্রুয়ারি ভোটপ্রক্রিয়া শুরু হবে উত্তরপ্রদেশে। মোদী এখনও পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশে তিনটি ভার্চুয়াল জনসভা করেছেন। গত রবিবার নির্বাচন কমিশন ঘোষণা করে, ভোটের আগে পদযাত্রা, সাইকেল র‍্যালি ও গাড়ি নিয়ে প্রচার নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু ইনডোরে ও আউটডোরে অফলাইনে সভা করার অনুমতি দেওয়া হয়। এর ফলে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব ও মণিপুরে সভা-সমিতি করতে বাধা রইল না। উত্তরপ্রদেশে ভোটের প্রচার শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি।

```