Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুইগিতে খাবার অর্ডার দিলেই গুনতে হবে 'প্ল্যাটফর্ম চার্জ'! কেন টাকা নিচ্ছে জানাল সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে আছেন বা অফিসে, খেতে ইচ্ছে করলে এখন অনেকেই খাবার ডেলিভারি অ্যাপে গিয়ে ঢুঁ মেরে আসেন। পছন্দ মতো খাবার খুঁজে অর্ডারও দিয়ে দেন। বাজারে এমন বেশ কয়েকটি খাবার ডেলিভারি দেওয়ার অ্যাপ রয়েছে। তাদের মধ্যে সুইগি (swiggy) ব

সুইগিতে খাবার অর্ডার দিলেই গুনতে হবে 'প্ল্যাটফর্ম চার্জ'! কেন টাকা নিচ্ছে জানাল সংস্থা

শেষ আপডেট: 29 April 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে আছেন বা অফিসে, খেতে ইচ্ছে করলে এখন অনেকেই খাবার ডেলিভারি অ্যাপে গিয়ে ঢুঁ মেরে আসেন। পছন্দ মতো খাবার খুঁজে অর্ডারও দিয়ে দেন। বাজারে এমন বেশ কয়েকটি খাবার ডেলিভারি দেওয়ার অ্যাপ রয়েছে। তাদের মধ্যে সুইগি (swiggy) বেশ জনপ্রিয়। চটজলদি অর্ডার দেওয়া থেকে শুরু করে তাড়াতাড়ি খাবার আসা, সবমিলিয়ে অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই অ্যাপটি। কিন্তু এবার থেকে এই অ্যাপে খাবার অর্ডার দিলে গুনতে হবে বাড়তি টাকা!

সুইগি তার গ্রাহকদের জন্য নতুন একটি চার্জ লাগু করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, খাবারের পরিমাণ বা দাম নির্বিশেষে গ্রাহকদের থেকে ২ টাকা নেওয়া হবে। নতুন এই চার্জের নাম 'প্ল্যাটফর্ম ফি' (platform charge)। আরও বলা হয়েছে যাঁরা শুধুমাত্র মূল অ্যাপ থেকে খাবার অর্ডার দেবেন, তাঁদেরকেই এই ফি দিতে হবে। তবে ইনস্টামার্ট ব্যবহারকারীদের এই ফি গুনতে হবে না।

কিন্তু কেন ফি নেওয়া হচ্ছে? সুইগির এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাহকদের থেকে খুবই নামমাত্র একটা ফি নেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্মের উন্নতি ও পরিচালনা আরও ভাল করার কাজে এই টাকা ব্যবহার হবে। গ্রাহকরা যাতে এই অ্যাপ থেকে আরও ভাল পরিষেবা পান সেটার দিকেই নজর রাখা হচ্ছে।

কোন কোন শহরে এই ফি চালু হয়েছে? সুইগি ইতিমধ্যেই বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইতে এই ফি চালু হয়ে গেছে। তবে বাকি জায়গায় এই ফি নেওয়া কবে থেকে শুরু হবে তা সংস্থার তরফে জানানো হয়নি।

অর্থনীতিবিদদের একাংশের মতে, নিজেদের ক্ষতির পরিমাণ কমাতেই গ্রাহকদের থেকে বাড়তি টাকা নিচ্ছে সুইগি। চলতি বছরেই সুইগি খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল।

ইতালিয়ান সিজার স্যালাড, ফিউশন পালস চিকেন টিক্কা! শেফের রেসিপিতে জমে উঠুক গরমের খাওয়াদাওয়া


```