Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Plane Crash : চিনের পাইলট আত্মহত্যা করার জন্যই কি বিমান দুর্ঘটনা ঘটিয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার চিনের একটি ইস্টার্ন বোয়িং ৭৩৭-৮০০ বিমান (Plane Crash) দুর্ঘটনার কবলে পড়ে। ১৩২ যাত্রীই মারা যান। গত এক দশকে চিনে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। তদন্তকারীরা যা জানতে পের

Plane Crash : চিনের পাইলট আত্মহত্যা করার জন্যই কি বিমান দুর্ঘটনা ঘটিয়েছিলেন

শেষ আপডেট: 24 March 2022 06:29

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার চিনের একটি ইস্টার্ন বোয়িং ৭৩৭-৮০০ বিমান (Plane Crash) দুর্ঘটনার কবলে পড়ে। ১৩২ যাত্রীই মারা যান। গত এক দশকে চিনে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত।

তদন্তকারীরা যা জানতে পেরেছেন (Plane Crash)

বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌ-এর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার (Plane Crash) আগে বিমান উড়ছিল মাটি থেকে ২৯ ফিট ওপর দিয়ে। আচমকা বিমানটি হু হু করে নীচে নেমে আসতে থাকে। শেষ পর্যন্ত পার্বত্য এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ঠিক কী কারণে বিমান ভেঙে (Plane Crash) পড়েছিল, এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তার কোনও যন্ত্র খারাপ হয়ে গিয়ে থাকতে পারে। আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। হয়তো পাইলট অসুস্থ হয়ে পড়েছিলেন। তদন্তকারীরা সবচেয়ে সাংঘাতিক যে সম্ভাবনার কথা বলেছেন, তা হল, হয়তো পাইলট আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাই তিনি ইচ্ছা করে বিমান দুর্ঘটনা (Plane Crash) ঘটিয়েছেন।

ব্ল্যাক বক্সে কী আছে (Plane Crash)

বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডারে দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটদের কথাবার্তা রেকর্ড হয়ে থাকে। কিন্তু ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্সটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার রেকর্ডারটি বিশ্লেষণ করতে সময় লাগছে। চিনা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভেঙে পড়া ছিলেন দেশের সবচেয়ে অভিজ্ঞ পাইলটদের একজন। বাকি বিমান চালকদেরও যথেষ্ট সুনাম ছিল।

একটি মাইনিং কোম্পানির ক্যামেরায় বিমানের ভেঙে পড়ার ছবি ধরা পড়েছে। তাতে দেখা যায়, বিমানটি যখন মাটি থেকে ৮ হাজার ফুট ওপরে, তখন ১০ সেকেন্ডের জন্য তা থেমে যায়। পরে ফের হু হু করে নীচের দিকে নামতে থাকে।

আরও পড়ুন : Russia UN : রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত


```