
শেষ আপডেট: 15 April 2023 11:42
দ্য ওয়াল ব্যুরো: মাঠে কাজ করছিলেন বছর তিরিশের এক যুবক (man)। আচমকা তাঁর গোপনাঙ্গে কামড় বসায় এক পিটবুল। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) কার্নলের বিজনা গ্রামে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে প্রাণ গেল পিটবুলটির (Pitbull)।
সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম করণ। গোপনাঙ্গে কামড়ানোর পর নিজেকে বাঁচাতে কুকুরের মুখে কাপড় গুঁজে দিয়েছিলেন করণ। কিন্তু তাও গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ঝারুন্দার সিভিল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কার্নলের সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই গ্রামে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল এই পিটবুলটিকে। এমনকী করণকে আক্রমণের দুদিন আগেও এই কুকুরটি আরেকজনকে কামড়েছিল। পর পর একই ঘটনা ঘটায় আতঙ্কিত ছিল এলাকার মানুষ। আবারও যেন এই ঘটনা না ঘটে সেকারণেই এলাকাবাসীই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। ইতিমধ্যেই পুরো ঘটনা পুলিশকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরও হরিয়ানায় এক মহিলা ও তাঁর দুই সন্তানের উপর হামলা করেছিল একটি পিটবুল।
প্রেমিকার জন্মদিন, একসঙ্গে কেক কাটা হল, তারপরেই তাঁকে শেষ করে দিলেন প্রেমিক