Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল আরিফের হুঁশিয়ারির নিন্দায় কেরলে সিপিএমের পাশে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: কোনও রাজ্যপালের একটি নির্বাচিত সরকারের মন্ত্রীদের অপসারণের ক্ষমতা নেই। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সেই ক্ষমতা রয়েছে। রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাল্টা জবাব দিলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan and

রাজ্যপাল আরিফের হুঁশিয়ারির নিন্দায় কেরলে সিপিএমের পাশে কংগ্রেস

শেষ আপডেট: 19 October 2022 03:32

দ্য ওয়াল ব্যুরো: কোনও রাজ্যপালের একটি নির্বাচিত সরকারের মন্ত্রীদের অপসারণের ক্ষমতা নেই। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সেই ক্ষমতা রয়েছে। রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাল্টা জবাব দিলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan and Arif Mohammad)।

রাজ্যপাল খান গত সপ্তাহে তাঁর প্রেস সচিব মারফত মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়েছেন, তাঁরা রাজ্যপালের অবমাননা করলে তিনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। আরিফ মহম্মদ খানের দাবি, তেমন ক্ষেত্রে তিনি রাজ্যপাল হিসাবে তাঁর 'সন্তুষ্টি' প্রত্যাহার করে নিয়ে মন্ত্রীকে সরিয়ে পর্যন্ত দিতে পারেন।

কেরলের রাজ্যপালের এমন বক্তব্য ঘিরে জোর বিতর্ক দেখা দিয়েছে। সিপিএমের পলিটব্যুরো দীর্ঘ বিবৃতিতে রাজ্যপালের বক্তব্যের নিন্দা করার পাশাপাশি তাঁকে সংযত হতে পরামর্শ দিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছে।

মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য পিনারাই বিদেশ সফর সেরে রাজ্যে ফিরেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, পদের মর্যাদা রক্ষা অনেকটাই নির্ভর করে যিনি পদে আসীন তাঁর উপর। তাছাড়া সংবিধান সকলকেই সমালোচনা করার অধিকার দিয়েছে। সমালোচনার ঊর্ধ্বে কেউ নন। বিজয়ন আরও বলেন, ‘রাজ্যপালের উদ্দেশে আমি বলতে চাই, জনগণের সামনে তামাশা করা উচিত নয়।’

তাৎপর্যপূর্ণ হল, রাজ্য-রাজনীতিতে সাপে-নেউলে সম্পর্ক হলেও রাজ্যপালের ক্ষমতার আস্ফালন নিয়ে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেসও। সিপিএমের সুরেই তারা বলেছে, রাজ্যপাকে মন্ত্রীদের বরখাস্ত বা বদলে দেওয়ার ক্ষমতা সংবিধান দেয়নি। আরিফ মহম্মদ খান সংবিধানের পরিপন্থী কথা বলছেন। এমনকী কংগ্রেস বলেছে, রাজ্যপালের মন্তব্যে এটাই স্পষ্ট হয়েছে যে তিনি সংবিধান সম্পর্কে অজ্ঞ।

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কেরল কংগ্রেস খানিক নিরুপায় হয়েই আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে মুখ খুলেছে। কারণ, রাজ্য সরকার বনাম রাজভবনের লড়াইয়ে প্রচারের আলোয় থেকে দূরে থেকে যাচ্ছে বিরোধী দল। বাংলায় সিপিএমের দিদি-মোদী তত্ত্বের মতো কেরলে কংগ্রেসের অভিযোগ, বাম-বিজেপি বোঝাপড়া করেই ছদ্ম লড়াইয়ে ব্যস্ত। উদ্দেশ্য কংগ্রেসের ন্যায্য বিরোধিতাকে আড়াল করা।

কেরলের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সীমিত ক্ষমতার বিষয়টিও আরিফ মহম্মদ খানকে স্মরণ করিয়ে দিতে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের বক্তব্য হাতিয়ার করেন।

বিজয়ন বলেন, 'সংবিধানের পাশাপাশি একাধিক আদালত স্পষ্ট কর করে দিয়েছে রাজ্যপালের অধিকারের সীমা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একজন রাজ্যপালের ক্ষমতা এবং নির্বাচিত মন্ত্রিসভার দায়িত্ব ও অধিকার কী কী তা কারও অজানা নয়।' বিজয়নের কথায়, ‘ডঃ বি আর আম্বেদকর বলেছিলেন রাজ্যপালের ক্ষমতা ‘খুব সীমিত।’

প্রসঙ্গত, কেরলের বাম সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধের সঙ্গে বাংলায় নবান্ন বনাম রাজভবনের সংঘাতের অনেকটাই মিল আছে। বাংলার দেখাদেখি কেরল সরকারও বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালের ক্ষমতা খর্ব করেছে। কিন্তু কেরল রাজভবন এই সংক্রান্ত বিলে ছাড়পত্র দেয়নি। এছাড়াও রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন আরিফ মহম্মদ খান। তিনি চলছেন পুরোপুরি বাংলার আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের পথে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বিরোধ কেরলের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে।

অনেক বিচারপতিই রাজনীতি, নিয়োগ, বদলি নিয়ে ব্যস্ত থাকেন! বিস্ফোরক আইনমন্ত্রী রিজিজু


```